যে কারনে কাতারে জাদুঘর হচ্ছে মেসির কক্ষ
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৮ ১৩:১৯:০৯
বিশ্বকাপের জন্য বড় বড় হোটেল বানিয়েছে কাতার। কিন্তু কোনো হোটেলে নয়, বিশ্বকাপ চলাকালে কাতার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। সেখানে মেসির জন্য বরাদ্দ ছিল বিশেষ রুম।
সেই রুমটিকে মিনি জাদুঘর বানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং তা জনসাধারণের জন্য দ্রুত খুলে দেওয়া হবে বলে জানান তারা।
গত ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা।
