| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের পরে ফিফার র‌্যাঙ্কিং প্রকাশ, দেখে নিন আর্জেন্টিনা-ব্রাজিলের স্থান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ১০:৫৮:১৯
বিশ্বকাপের পরে ফিফার র‌্যাঙ্কিং প্রকাশ, দেখে নিন আর্জেন্টিনা-ব্রাজিলের স্থান

দক্ষিণ আমেরিকার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ফেব্রুয়ারি থেকে বেলজিয়ামকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থানে রয়েছে। কিন্তু সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলেও আর্জেন্টিনার ফলাফল তাদেরকে টপকে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।

বিশ্বকাপে ব্রাজিল তিনটি ম্যাচ জিতেছে। তারা ক্যামেরুনের কাছে হেরেছে এবং ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়েছে।

এদিকে, আর্জেন্টিনা চারটি খেলায় নির্ধারিত সময়ে জিতেছে এবং দুটি ম্যাচে টাইব্রেকারে জিতেছে। এরমধ্যে রোববারের ফাইনালেও তারা স্পট কিকে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করেছে। অপর ম্যাচটিতে সৌদি আরবের কাছে হেরেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছে এবং এখন বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু এটি শীর্ষস্থান দখলে নেওয়ার জন্য যথেষ্ট নয়। ফিফার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটে পাওয়া জয়ের তুলনায় শুটআউট সাফল্যে অনেক কম র‌্যাঙ্কিং পয়েন্ট পাওয়া যায়।

আর্জেন্টিনা বা ফ্রান্স যদি ১২০ মিনিটের মধ্যে ফাইনাল জিতে যেত, তাহলে তারা ১ নম্বরে চলে যেত। কিন্তু পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে যে তারা ব্রাজিলকে ছাড়িয়ে যেতে পারবে না।

আর্জেন্টিনা ও ফ্রান্স উভয়ই এক ধাপ ওপরে উঠে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে চলে গেছে। বেলজিয়াম গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হওয়ায় দুই ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে রয়েছে। ইংল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে এবং কোয়ার্টার ফাইনালিস্ট নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর ক্রোয়েশিয়া র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ ওপরে ওঠে সপ্তম স্থানে রয়েছে। এ ছাড়া কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালি দুই ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছে। পর্তুগাল নবম স্থান ধরে রেখেছে এবং স্পেন তিন ধাপ নেমে দশম স্থানে রয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০ দল

১. ব্রাজিল

২. আর্জেন্টিনা

৩. ফ্রান্স

৪. বেলজিয়াম

৫. ইংল্যান্ড

৬. নেদারল্যান্ডস

৭. ক্রোয়েশিয়া

৮. ইতালি

৯. পর্তুগাল

১০. স্পেন

১১. মরক্কো

১২. সুইজারল্যান্ড

১৩. যুক্তরাষ্ট্র

১৪. জার্মানি

১৫. মেক্সিকো

১৬. উরুগুয়ে

১৭. কলম্বিয়া

১৮. ডেনমার্ক

১৯. সেনেগাল ২০. জাপান

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...