| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

জাকিরের দুর্দান্ত সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৭ ১৫:০৫:০২
জাকিরের দুর্দান্ত সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

চা-বিরতির আগে লিটনকে হারাল বাংলাদেশ-

জাকির-লিটনের ৪২ রানের জুটিটি ভাঙেন কুলদিপ যাদব। কুলদিপের বলে লং অনে মারতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি লিটন। ফলে উমেশ যাদব সহজ ক্যাচে তার বিদায় নিশ্চিত করেন। ফেরার আগে ৫৯ বলে ১৯ রান করেন লিটন।

সেঞ্চুরির সুবাস পাচ্ছেন জাকির-

১৩১ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন দাসকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের রান বাড়ানোর দায়িত্ব নেন জাকির। তরুণ এই ওপেনার আস্তে আস্তে সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছেন।

অক্ষরের স্পিন বুঝতেই পারলেন না ইয়াসির-

শান্তর উইকেট যাওয়ার পর থিতু হতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বোল্ড হয়েছেন এই ব্যাটার। ১২ বলে ৫ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন তিনি।

শান্তর দারুণ ইনিংসের সমাপ্তি-

লাঞ্চ থেকে ফিরেও ভালো খেলছিলেন শান্ত। কিন্তু বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত ৬৭ রানে তাকে ফেরান উমেশ যাদব। দারুণ সেই ডেলিভারিটি শান্তর ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে চলে যায়।

ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন বিরাট কোহলি। তার হাতে বল লেগে সেটা উইকেটরক্ষক ঋষভ পান্তের দিকে আসে। পান্ত শুন্যে পড়ার আগেই বলটি লুফে নেন। শান্তর ১৫৬ বলে খেলা এই ইনিংসে ছিল সাতটি চারের মার। উদ্বোধনী জুটিতে বাংলাদেশ তুলতে পেরেছে ১২৪ রান, টেস্টে ভারতের বিপক্ষে যা সর্বোচ্চ।

অভিষেক টেস্টে জাকিরের হাফ সেঞ্চুরি-

দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির হাসানও। অভিষেক টেস্টেই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দুজনে মিলে ইতোমধ্যেই ১১৩ রানের জুটি গড়েছেন।

গোল্ডেন ডাকের পরের ইনিংসে শান্তর হাফ সেঞ্চুরি-

প্রথম ইনিংসে গোল্ডেন ডাক হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এ কারণে দারুণ সমালোচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেই ধারা থেকে বের হয়েছেন বাঁহাতি এই ওপেনার। তৃতীয় দিনে ভালো শুরুর পর চতুর্থ দিনও বেশ আত্মবিশ্বাস নিয়েই দিন শুরু করেছেন তিনি।

দারুণ খেলতে খেলতে হাফ সেঞ্চুরিও তুলে নেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় হাফ সেঞ্চুরি। ১০৯ বলে কাঙ্খিত হাফ সেঞ্চুরির দেখা পান শান্ত। তার সঙ্গে সমানতালে ব্যাট চালাচ্ছেন জাকির হাসান।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৪০৪/১০ (১৩৩.৫ ওভার) (পূজারা ৯০, শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, পান্ত ৪৬, কুলদিপ ৪০; মিরাজ ৪/১১২, তাইজুল ৪/১৩৩)।

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৫০/১০ (৫৫.৫ ওভার) (শান্ত ০, জাকির ২০ ইয়াসির ৪, লিটন ২৪, মুশফিক ২৮, সাকিব ৩, সোহান ১৬, মিরাজ ২৫, এবাদত ১৭; কুলদীপ ৫/৪০, সিরাজ ৩/২০)

ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৫৮/২ ডিক্লে (৬১.৪ ওভার) (রাহুল ২৩, গিল ১১০, পূজারা ১০২*, কোহলি ১৯*; খালেদ ১/৫১)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৭৬/৩ (৭১ ওভার) (লক্ষ্য ৫১৩ রান) (জাকির ৮২*, মুশফিক ২*)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...