| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার বিশ্বকাপে মেসির যত সব রেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৭ ১৪:১৬:২৯
কাতার বিশ্বকাপে মেসির যত সব রেকর্ড

অনেকেই বিশ্বকাপ ট্রফি হাতে মাঠ ছাড়তে দেখছেন মেসিকে আবার অনেকেই ধারণা করছেন শেষ পর্যন্ত ট্র্যাজিক এন্ডিংয়ের শিকার হতে হবে সর্বকালের সেরা এই ফুটবলারকে। তবে আপাতদৃষ্টিতে তো মনে হচ্ছে স্কালনির শিষ্যদের হাতেই উঠতে যাচ্ছে এবারের বিশ্বকাপটি। মূলত বিশ্বকাপ জেতার মতো দলই ছিল না এবারের আর্জেন্টিনা দলটি।

সব মিলিয়ে ২০০ মিলিয়নও হবে না পুরো আর্জেন্টিনা স্কোয়াড এর বাজার মূল্য। যা ব্রাজিল,জার্মানি, ইংল্যান্ড,স্পেন অন্যান্য অনেক দলের তুলনায় বেশ কম। তবুও দিনশেষে এই দলটিই শিরোপার দৌড়ে শেষ দুইতে চলে এসেছে। অর্থাৎ প্রকৃতিই যেন মেসির শেষটা বিশ্বকাপ জয়ের মাধ্যমেই লিখে রেখেছেন। অবশ্য ফাইনালে নামার আগেই ইতিমধ্যে বেশকিছু রেকর্ড নিজের দখলে করে ফেলেছেন এই কিংবদন্তি।

কাতার বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে করা ম্যারাডোনার আট গোলের রেকর্ড ভাঙেন মেসি। পরবর্তীতে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের ১১ তম বিশ্বকাপ গোল করে, বিশ্ব আসরে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েন মেসি। মেসির আগে এই রেকর্ডের মালিক ছিলেন গ্যাব্রিয়াল বাতিস্তা। আর্জেন্টিনার হয়ে বিশ্ব আসরে দশ গোল করেছিলেন এই স্ট্রাইকার। বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলা জার্মানির লুথার ম্যাথিউসের রেকর্ডেও ইতিমধ্যে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি।

ফ্রান্সের বিপক্ষে খেলতে নামলেই রেকর্ডটির একক মালিক হয়ে যাবেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। অধিনায়ক হিসেবেও নতুন এক নজির গড়েছেন মেসি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল ১৮ ম্যাচ। রেকর্ডটি দখলে ছিল মেক্সিকোর রাফা মার্কেজের। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই মার্কেজের রেকর্ডটি ভেঙে দেন আর্জেন্টাইন কিংবদন্তি।

অধিনায়ক হিসেবে মেসির ম্যাচ সংখ্যা এখন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৯টি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে মেসির সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় মাঠে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি পাউলো মালদিনো। সব মিলিয়ে বিশ্বকাপে ২১১৭ মিনিট মাঠে কাটিয়েছিলেন মালদিনো। অপরদিকে ২১০৮ মিনিট সময় কাটিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলতে নামলে নিশ্চিতভাবেই এই রেকর্ডটিও নিজের নামে করে নিবেন আর্জেন্টাইন সুপারস্টার। সব মিলিয়ে কাতার বিশ্বকাপ মেসির জন্য যেন একটু বেশিই স্পেশাল। একের পর এক রেকর্ড ভেঙেছেন এই আসরে, একাধিক রেকর্ড ভাঙ্গার সুযোগও রয়েছে সামনে। নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিও এবারের আসরেই খেলতে নামবেন এল এম টেন। নিশ্চয়ই বিশ্বকাপ জয় ফুটবল বিশ্বে মেসির গুরুত্বকে ছোট কিংবা বড় করতে পারেনা।

ইতিমধ্যেই আর্জেন্টাইন অধিনায়ক যা অর্জন করেছেন তাতেই তাকে কিংবদন্তিদের কাতারের শীর্ষেই রাখা যায়। তবে বিশ্বকাপ জয় যে মেসির ক্যারিয়ারের সেরা অর্জন হবে এতেও কোনো সন্দেহ নেই। এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতাটা মেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তিনি নিজেই বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছিলেন।

এই কিংবদন্তিকে ছোঁয়ার স্বপ্ন দেখে হাজারো সমর্থক, এই কিংবদন্তিকে শুধু একবার পাওয়ার আকাঙ্খায় রয়েছে হাজারো ভক্তকুল। তবে এই কিংবদন্তির স্বপ্ন আকাঙ্ক্ষা সবই এই সোনালী বিশ্বকাপ ট্রফিটি। একবার হলেও তো সেটা পেতেই পারেন ফুটবলের এই জাদুকর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...