| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে নেইমারকে নিয়ে যা বললেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৩ ১৬:১৯:৪৭
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে নেইমারকে নিয়ে যা বললেন রোনালদো

থেমে গেছে সব কোলাহল। স্বপ্নেও কি ভেবেছিলেন এমনটা? যাদের নিয়ে মুখরিত ছিল এবারের বিশ্বকাপ আসর, সব আলো নিভিয়ে দিয়ে বিদায় নিল তারাই। হট ফেবারিটের তমকা নিয়ে যাত্রাটা শুরু হলেও সোনালি ট্রফিটা আর ছোঁয়া হলো না হলুদ-সবুজদের। হলো না হেক্সা জিতে নেইমারের বিশ্বকাপে অধরা শিরোপা ক্ষরা কাটানো।

গ্রুপপর্ব, নকআউট পর্ব, কোয়ার্টার ফাইনাল। প্রতিটি স্টেজেই ফুটবলীয় সৌন্দর্য দেখা গেছে ব্রাজিলের ছন্দে। তবে সেমিতে এগিয়ে যাওয়ার পথে এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল সেলেসাওদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। মদ্রিচ, ক্রামারিচ ঝড়ে উড়ে গেল নেইমার, রিচার্লিসনদের ব্রাজিল।

ব্রাজিলের পোস্টারবয় নেইমারকে সেদিন অশ্রুশিক্ত চোখে বিদায় নিতে দেখেছে ফুটবল বিশ্ব। দেখেছে বিশ্ব মঞ্চ থেকে শূন্য হাতে বিদায় নিতে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর মাঠে নেইমারের কান্না ভেজা চোখ আর মানসিকভাবে ভেঙে পড়ার চিত্র কাঁদিয়েছে কোটি ভক্তকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেইমার উল্লেখ করেছিলেন, ক্রোয়েশির বিপক্ষে হারার পর মানসিক দৃঢ়তা হারিয়েছেন তিনি। বেশ কিছু সময় শারীরিকভাবে কোনো শক্তিও পাচ্ছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা।

নেইমারের মানসিক বিপর্যয় নিয়ে সরব অবস্থানে ব্রাজিলের দুবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও। বড় একটা ঝড়ের পর যেমন লন্ডভন্ড হয়ে পড়ে থাকে সব, কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ভাঙা গাছটাও প্রকৃতির অপার কৃপায় পুনরুজ্জীবিত হয়ে ওঠে। তেমনি নেইমারও শক্তিশালী হয়ে ফিরবেন বলে প্রত্যাশা এই ব্রাজিলিয়ান কিংবদন্তির।

রোনালদো বলেন, ‘জাতীয় দল ও বিশ্বকাপের জন্য নেইমারকে আমি দারুণ প্রস্তুতি নিতে দেখেছিলাম। গত ছয় মাসে দিন রাত এক করে সে নিজেকে গুছিয়েছেন। সেই ধারাবাহিকতা ম্যাচগুলোতেও অব্যাহত রেখেছে নেইমার। কিন্তু এমন হারে নেইমার ভেঙে পড়েছে। বিশ্বকাপে ফেবারিটের তালিকায় সব সময়ের মতো এবারও ব্রাজিলের জায়গাটা খুব শক্ত ছিল। তবে, এমন হার অনাকাঙ্ক্ষিত ছিল। আমি আশা করি, নেইমার নিজেকে গুছিয়ে আবারও বিশ্বকাপে প্রত্যাবর্তন করবেন। আরও অনেক গুণে শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। কেননা সে এখনো খেলার জন্য উপযুক্ত।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...