| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রতিমুহূর্তে সজাগ ছিলাম

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১১ ১৬:২১:২৩
প্রতিমুহূর্তে সজাগ ছিলাম

‘এ আর্জেন্টিনার দলগত সমন্বয় অন্য রকম। কারণ, আমরা ম্যাচের প্রতিটি মুহূর্ত ও পরিস্থিতি মোকাবিলা করেছি’—বলছিলেন আর্জেন্টিনার কোচ। যোগ করেন, ‘এটা সত্যি যে, ম্যাচটা টাইব্রেকার পর্যন্ত গড়ানোটা আমাদের প্রাপ্য ছিল না। কিন্তু শেষদিকে ডাচরা দারুণ লড়াই করে আমাদের সমস্যার মুখে ঠেলে দিয়েছে।’

দুটি স্পট-কিক রুখে দিয়ে টাইব্রেকারের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দীর্ঘকায় এ গোলরক্ষকই টাইব্রেকার পরীক্ষায় নায়ক হয়ে আছেন। তার আগে লিওনেল মেসি ছিলেন রীতিমতো দুর্দান্ত। জোনাল মার্কিংয়ে পিএসজি সুপারস্টারকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন ডাচ কোচ লুইস ভ্যান গাল। ৩৫ বছর বয়সী তারকা বল পেলেই একাধিক ডাচ খেলোয়াড় তকে ঘিরে ধরেছেন।

একাধিক ডিফেন্ডারের মধ্যে থেকে দারুণ পাসে ৩৫ মিনিটে মোলিনাকে দিয়ে গোল করান সাতবারের ব্যালন ডিঅর জয়ী এ ফুটবলার। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি। ম্যাচের শেষদিকে ডাচদের হার না মানা মানসিকতা ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়।

এ সম্পর্কে লিওনেল স্কালোনি বলেন, ‘ওটা ছিল অদ্ভুত দ্বিতীয়ার্ধ; যখন মনে করা হচ্ছিল সবকিছুই শেষ হয়ে গেছে। পরে দেখা গেল কিছুই শেষ হয়ে যায়নি, প্রতিপক্ষ দল আপনাকে চমকে দিয়েছে।’ নিজ দল সম্পর্কে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গড়া দলটা গর্ব করার মতো। যে দলটার শেষপর্যন্ত লড়াই করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।’

ম্যাচের রেফারি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্কালোনি বলেন, ‘এ নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ, রেফারি আন্তোনিও মাতেউ লাহোসের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। এটা একটা উত্তপ্ত ম্যাচ ছিল। নকআউট ম্যাচ এমনই হওয়ার কথা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...