| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জড়া উইকেট তুলে নিল সাকিব, দেখুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৪ ১৩:১৪:৫১
ভারতের জড়া উইকেট তুলে নিল সাকিব, দেখুন সর্বশেষ স্কোর

শুধু তামিম নন, চোটের কারণে আজ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদও। বাংলাদেশ দলের নিয়মিত টিম কম্বিনেশনে তাই বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে।

ওয়ানডেতে ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছে ৩৬ বার। এর মধ্যে ভারতের জয় ৩০টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচবার। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তবে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে জয় বাংলাদেশের। ঘরের মাঠে সাত বছর আগে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই সুখস্মৃতি হতে পারে স্বাগতিকদের বড় অনুপ্রেরণা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ভারত ১৭ ওভার শেষ করে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেন।

এক ওভারে দুই শিকার। সেটাও আবার ভারতের বড় দুই তারকা রোহিত শর্মা আর বিরাট কোহলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। লোকেশ রাহুল ০ আর শ্রেয়াস আইয়ার ১ রানে অপরাজিত আছেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান।

এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। অবশেষে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পেয়ে যায় বাংলাদেশ।

মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগে স্টাম্পে। পড়ে যায় বেল। ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।

মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেন ধাওয়ান। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...