| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে বেনজেমার স্বপ্নের মৃত্যু

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২১ ১৫:২১:১৮
বিশ্বকাপে বেনজেমার স্বপ্নের মৃত্যু

বড় স্বপ্ন নিয়ে কাতার এসেছিলেন করিম বেনজেমা। ফ্রান্স থেকে দোহা পুরো ভ্রমণ পথে সতীর্থদের সঙ্গে হাসিখুশিতে সময় কাটিয়েছেন তিনি। কিন্তু কাতার এসেই দীর্ঘ অপেক্ষার অবসানের প্রহর গুনতে থাকা বেনজেমার স্বপ্ন এক নিমিষেই হাওয়ায় মিশে গেল। ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই বিশ্বকাপ খেলবে ফ্রান্স। নিষ্ঠুর চোটে বড় স্বপ্নের মৃত্যু দেখল বেনজেমা।

চলতি মৌসুমের শুরু থেকে চোটের সঙ্গে লড়ছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো শঙ্কা ছিল না। কাতার পৌঁছে ঠিকঠাক অনুশীলনও শুরু করেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদ শুনতে হলো বেনজেমাকে। পুরোনো চোট অস্বস্তি বাড়াচ্ছে তার। বিশ্বকাপ স্কোয়াড থেকেও ছিটকে গেলেন ফরাসি স্ট্রাইকার।

বেনজেমার ছিটকে যাওয়ার তথ্য নিশ্চিত করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার অংশীদার। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।’ একের পর এক ফুটবলারের চোটে দিশেহারা কোচ দিদিয়ের দেশম দুঃখ প্রকাশ করেছেন এভাবে, ‘আমি বেনজেমার জন্য খুবই বেদনাহত, যে কিনা বিশ্বকাপকে মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছিল।’

২০০৭ সালে ফ্রান্স দলে অভিষেক হয় বেনজেমার। ২০১৪ সালে ব্রাজিলে হওয়া বিশ্বকাপে ফ্রান্স দলের অংশ ছিলেন তিনি। তবে পরের টুর্নামেন্টে সেই সুযোগ হয়নি তার। সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে ৫ বছরের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ডাক পান তিনি। দুর্দান্ত ফর্মে থেকে বেনজেমা জিতেছেন ফুটবলে ব্যক্তিগত অর্জনের শ্রেষ্ঠ খেতাব ব্যালন ডি’অর। বেনজেমার জয় যেন হার না মানা মানুষেরও জয় হয়ে ধরা দিয়েছিল। সেই সঙ্গে আরেকবার বিশ্বকাপে খেলার স্বপ্ন বুনতে থাকা বেনজেমা এখন পগবা-কঁতেদের দলে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে চোট পাওয়াদের দীর্ঘ তালিকায় বেনজেমা ছাড়াও আছেন পল পগবা, সাদিও মানে, মার্কো রয়েস, দিয়োগো জোতা, আমিন হারিট, আর্থুর মেলো, এনগোলা কন্তেসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...