| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে যে ভুলগুলো করতে চাইবে না টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৩ ২১:৫২:৫৪
পাকিস্তানের বিপক্ষে যে ভুলগুলো করতে চাইবে না টাইগাররা

এই উন্নতির ধারা অব্যাহত রাখাটাই এখন সবচেয়ে জরুরী। তবে নিজেদের খেলা সেরা ম্যাচেও কিছু ভুল করেছে সাকিব বাহিনী। যা নিশ্চয়ই পরবর্তী ম্যাচে শুধরে ফেলতে চাবেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে ম্যাচে মিডল অর্ডারের পারফর্মেন্সে সবচেয়ে বেশি পিছিয়ে গিয়েছিল টাইগাররা। মিডেল অর্ডারে আফিফ, রাব্বি, মোসাদ্দেক কেউই তেমন একটা রান পাচ্ছেন না। নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মোসাদ্দেক রান পেলেও, সে সময় নেমেছিলেন লোয়ারঅর্ডারে।

মিডল অর্ডারে এক আফিফ ছাড়া কাউকে তেমন রান করতে দেখা যায়নি। আফিফও ইনিংসগুলো যথেষ্ট বড় করতে পারছেন না। এছাড়া রাব্বি তো পুরা টুর্নামেন্টে কিছুই করলেন না। বাংলাদেশ দলের আরো একটি সমস্যা যা পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল, তা হলো একটি উইকেটের পতন ঘটলে সাথে সাথে আরো দুটি উইকেটের পতনও ঘটে যাওয়া। অর্থাৎ বিপক্ষ দল ব্রেক থ্রু আনতে পারলেই তাসের ঘরের মতো টাইগারদের ব্যাটিং লাইন আপ পড়ে যেতে শুরু করে।

ভারতের বিপক্ষে ম্যাচেও তার ব্যতিক্রম দেখা যায়নি। লিটন দাসের উইকেট পড়ার সাথে সাথেই একটি পর একটি উইকেট পড়তে থাকে। পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে নিশ্চয়ই এদিকে উন্নতির ছাপ রাখতে চাইবেন ক্রিকেটাররা। ব্যাট এবং বল হাতে ক্রিকেটার সাকিবের জ্বলে না উঠাও টাইগারদের জন্য বড় এক অসুবিধা। পুরো টুর্নামেন্টে এখনো সাকিবকে ব্যাট হাতে পারফর্ম করতে দেখা যায়নি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিঃসন্দেহে সাকিব ব্যাটিং এবং বোলিং উভয় দিক দিয়েই দলকে সাহায্য করতে চাবেন। সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হলেও এই পাকিস্তান দলটি বিশ্বসেরাদের কাতারেই। তাই তাদের হারাতে হলে নিঃসন্দেহে নিজেদের সামর্থ্যের চেয়েও ভালো খেলতে হবে টাইগারদের।

পুরো বিশ্বকাপে বাংলাদেশের বোলিং এক কথায় অসাধারণ ছিল। বোলিংয়ের সৌজন্যেই নিজেদের দুটি জয় পেয়েছেন টাইগাররা। তবে মিডল ওভার গুলোতে উইকেট তুলতে ব্যর্থ হওয়াও বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। পাকিস্তানের বিপক্ষে বোলাররা নিশ্চয়ই চাইবেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে। এখনো অনেক যদি কিন্তু উপর টিকে রয়েছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। তবে এত কিছু না ভেবে পাকিস্তানের বিপক্ষে জয় নিয়েই এখন শুধু ভাবা উচিত ক্রিকেটারদের। হয়তোবা এই জয়ের আনন্দের মুহূর্তেই সেমিফাইনালে উঠার সংবাদ চলে আসবে। আর যদি নাও আসে তাতে কি? বীরের মতো খেলেছে বাংলার দামাল ছেলেরা এতোটুকু তো বলতেই পারবে সমর্থকেরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...