| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশ পেড়িয়ে এবার কলকাতায় বইছে হাওয়ার ঝড়

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ১৯:৩৮:০৩
দেশ পেড়িয়ে এবার কলকাতায় বইছে হাওয়ার ঝড়

শনিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে এই উৎসব। পাঁচ দিনব্যাপী চলমান এ উৎসব শেষ হবে আগামী ২ নভেম্বর। ২৯ অক্টোবর কলকাতায় নন্দন-১-এ দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ‘হাওয়া’ সিনেমাটি প্রদর্শন হয়।

ওপারে ‘হাওয়া’ যেন দমকা হাওয়া হয়ে উড়ছে। সিনেমাটির দেখতে এদিন সকাল থেকেই লম্বা লাইনে দেখা গেছে হাজার-হাজার লোক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেন সেখানকার গণমাধ্যমকর্মী ভাস্বতী ঘোষ।

সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ভাস্বতী লেখেন, ‘‘হাওয়া গরম! বাংলাদেশের সিনেমা দেখতে নন্দন চত্বরে বিরাট লাইন। পুলিশের তরফে জানা যাচ্ছে, সকাল থেকেই হাজার-হাজার লোক। কেউ ছাতা মাথায়, কেউ জোগাড় করেছেন চেয়ার। এরাই কিন্তু টলিউডের বাংলা সিনেমারও দর্শক!

অতএব এই প্যারোডি লেখাই যায়… ‘তুমি বন্ধু কালা পাখি আমি যেন কী ঘরের সিনেমা দেখতে তোমায় আনতে পারিনি…’ (হাতেগোনা ছবি ছাড়া)।’’ জানা যায়, শনিবারের শো ছাড়াও ৩১ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নন্দন-২-এ ও সবশেষ ২ নভেম্বর নন্দন-২-এ সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ‘হাওয়া’ সিনেমা দেখানো হবে। সবার জন্য উন্মুক্ত থাকছে শোগুলো। প্রবেশে কোনো টিকেট লাগবে না। ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাজিফা তুষিসহ অনেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...