| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এক সাথে শরিফুল রাজের তিন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৮ ১৬:৪৯:৩৭
এক সাথে শরিফুল রাজের তিন

রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে একসঙ্গে চলছে শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমা।

‘পরাণ’ সিনেমায় রোমানের চরিত্রে অভিনয় করে দর্শকমনে দাগ কেটেছে শরিফুল রাজ। সিনেমাটি রাজধানীর আধুনিক দুই প্রেক্ষাগৃহে চলছে ১১০ দিনের বেশি সময় ধরে। অন্যদিকে, ‘হাওয়া’ সিনেমায় তাঁর ইব্রাহীম চরিত্র যুক্ত করেছে নতুন পালক; সিনেমাটি চলছে ৯১ দিন ধরে। শুধু দেশের বাইরে নয়, বিদেশেও তুমুল সাড়া ফেলেছে সিনেমাটি দুটি।

আর আজ শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দামাল’; যেখানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন রাজ।

সিনেমা হলে একসঙ্গে তিন সিনেমা চলা প্রসঙ্গে শরিফুল রাজ এনটিভি অনলাইনকে বলেন, ‘‘বাংলা সিনেমা নিয়ে আগে মানুষের যে ধারণা ছিল সেটা এখন একেবারে বদলে গেছে। এখন পরিবার নিয়ে মানুষ সিনেমা দেখতে আসে। আমার অভিনীত তিনটি সিনেমা ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ একসঙ্গে চলছে এটা আমার জন্য অনেক আনন্দের। আশা করছি, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমার প্রযোজকরা যেভাবে লাভবান হয়েছেন, ‘দামাল’ সিনেমার বেলায়ও সেটা হবে।

শরিফুল রাজ তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে; রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...