| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টি টুয়েন্টিতে ওয়েষ্ট ইন্ডিজের রাজত্বের পতনের শুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২১ ২১:২১:০২
টি টুয়েন্টিতে ওয়েষ্ট ইন্ডিজের রাজত্বের পতনের শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি টুর্নামেন্ট শুরুর আগে আশার আলো দেখছিলেন, ‘অস্ট্রেলিয়ায় এবার ওয়েস্ট ইন্ডিজ বিশেষ কিছু করতে যাচ্ছে।’ কোচ ওটিস গিবসন প্রতিপক্ষদের হুঁশিয়ারি করে দিয়েছেন এই বলে যে, ক্যারিবিয়ানদের হেলাফেলা করো না। আত্মবিশ্বাসের উঁচু পারদে থেকে উইন্ডিজ পা রাখে বিশ্বকাপে।

র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এবার খেলতে হয়েছে প্রথম রাউন্ডে, যেটাকে অনেকে বাছাই পর্ব হিসেবেই বিবেচনা করে। সেখানে শুরুতেই সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে বিরাট ধাক্কা খায়। স্কটিশ রূপকথার ওই ধাক্কাই সম্ভবত কাল হয়ে দাঁড়ালো উইন্ডিজের। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে ঘুরে দাঁড়ায় তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে তাদের জন্য নিয়মরক্ষার বলে মনে হলেও বিবর্ণ ব্যাটিংয়ের মাশুল দিতে হলো।

এক ম্যাচ পর মাঠে ফেরা ব্র্র্যান্ডন কিং না দাঁড়ালে যে কী হতো, সেটাই প্রশ্ন। তার ৪৮ বলে ৬২ রানের ইনিংস ডুবতে থাকা উইন্ডিজকে সম্মানজনক স্কোর এনে দেয়। স্পিনারদের বিপক্ষে একদিকে ভুগছিলেন অন্য ব্যাটসম্যানরা। বিশেষ করে গ্যারেথ ডিলানির অনবদ্য বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দারুণ স্পেল করেন এই লেগব্রেকার। তাতে ক্যারিবিয়ানরা মাত্র ১৪৭ রানের লক্ষ্য দেয়।

দলের একমাত্র স্পিনার আকিল হোসেনকে দিয়ে আইরিশদের পাল্টা ভোগাতে পারেনি উইন্ডিজ। বরং এই স্পিনার নিজের প্রথম ওভারেই দেন ১৬ রান। পুরো ম্যাচজুড়ে এটাই ছিল আইরিশ ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। ৬ ওভারেই ৬৪ রান তুলে জয়ের ভিত গড়ে ফেলে আইরিশরা। ২৩ বলে বালবির্নি ৩৭ রান করে মাঠ ছাড়েন অষ্টম ওভারে, ততক্ষণে ৭৩ রান স্কোরবোর্ডে।

এরপর বাধাহীন ছুটে চলা স্টার্লিং ও লরকান টাকারের। এই দুজনের জুটিতে স্বাচ্ছন্দ্যে ম্যাচ শেষ করে এসেছে আয়ারল্যান্ড। ১৮তম ওভারের তৃতীয় বলে সীমানার বাইরে বল পাঠিয়ে মাঠ ছাড়েন স্টার্লিং। দেশের টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যানের ৪৮ বলে ৬ চার ও ২ ছয়ে সাজানো ৬৬ রানে ভর করে সুপার টুয়েলভে পা রাখলো আয়ারল্যান্ড। নো বলে জীবন পাওয়া টাকার খেলছিলেন ৩৫ বলে ৪৭ রানে, ১ চার ও ৩ ছয়।

১৭.৩ ওভারে ১ উইকেটে ১৫০ রান করে আয়ারল্যান্ড। ৯ উইকেটের দুর্দান্ত জয়ে সুপার টুয়েলভের দলগুলোকেও এক হুঁশিয়ারি দিয়ে রাখলো তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...