| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডের চাই ১৪৭ বিপদে ওয়েষ্ট ইন্ডিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২১ ১১:৫০:২৬
আয়ারল্যান্ডের চাই ১৪৭ বিপদে ওয়েষ্ট ইন্ডিজ

শুরুতেই সিমি সিংয়ের হাত ফসকে পাওয়া জীবন ভালোভাবে কাজে লাগিয়েছেন ব্র্যান্ডন কিং। ৩৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি হাঁকান। অন্য প্রান্ত থেকে কেবল এভিন লুইস তাকে বলার মতো জুটি গড়তে সাহায্য করেছেন। ২৭ রানে ২ উইকেট হারানোর পর তারা দলকে টেনে তোলেন। তৃতীয় উইকেটে এই জুটি যোগ করে ৪৪ রান।

প্রথম ওভারে ৫ রান দেওয়া গ্যারেথ ডিলানি এই জুটি ভাঙেন লুইসকে (১৩) ফিরিয়ে। পরের দুই ওভারেও আইরিশ বোলার নিকোলাস পুরান (১৩) ও রভম্যান পাওয়েলকে (৬) মাঠছাড়া করেন। তাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন এই লেগব্রেকার।

স্পিন খেলতে বেশ ভোগান্তিতে পড়েছিল উইন্ডিজ ব্যাটসম্যানরা। বিশেষ করে ডিলানির কাছে ৩ উইকেট হারানোর পাশাপাশি ১২ বলে কোনও রানই নিতে পারেননি তারা। অন্যদিকে গতির সঙ্গে বৈচিত্রময় বোলিং করে ডানহাতি ফাস্ট বোলার মার্ক অ্যাডাইর ছিলেন বেশ মিতব্যয়ী, প্রথম তিন ওভারে ১০ ডটবল দেন তিনি, রান আসে ১২। কিন্তু ইনিংসের শেষ ওভারে প্রথমবার তার কোনও বল বাউন্ডারির ওপারে পড়ে। ছক্কা মারেন ওডিন স্মিথ। পঞ্চম বলেও একটি চার মারেন। তাতে শেষ ৩.৩ ওভারে আসে ৩৪ রান।

ত্রিশ ছাড়ানো এই অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে স্মিথ ১৯ রানে অপরাজিত ছিলেন। ৪৮ বলে ৬ চার ও ১ ছয়ে খেলছিলেন কিং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...