| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে অথছ কিছুই জানেন না নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ১২:২৮:১১
গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে অথছ কিছুই জানেন না নেইমার

মঙ্গলবার (১৮ অক্টোবর) ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস’র করা মামলার বার্সেলোনার প্রাদেশিক আদালতে নেইমার এবং আরও ৮ জন হাজিরা দিয়েছেন।

আদালতের শুনানিতে নেইমার জানিয়েছেন, ডিআইএস’র অভিযোগের ব্যাপারে কিছুই জানেন না তিনি। কেবলমাত্র বাবা নেইমার সিনিয়রের কথামতো চুক্তির কাগজপত্রে স্বাক্ষর করেছেন তিনি।

নেইমার আরও বলেন, ‘সব কিছু (চুক্তি) বাবা দেখভাল করেন। আমি চুক্তির ব্যাপারে আলাপ-আলোচনার অংশ ছিলাম না। রিয়াল মাদ্রিদে নাকি বার্সায় যাব এটিই ছিল আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমি হৃদয়ের ডাক শুনে বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর বাবা যেখানে যেখানে সই করতে বলেছিলেন, আমি সেখানে সই করে দিয়েছিলাম।’

এদিকে নেইমারের মাও চুক্তির আলাপ-আলোচনার ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।তবে মামলা যখন আদালত পর্যন্ত গড়িয়েছে ফলাফল আসবেই। নেইমারের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে সোমবার। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হতে এক সপ্তাহের মতো লাগবে বলে মনে করা হচ্ছে।

মামলার অভিযোগে বলা হয়, সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় নেইমার তার চুক্তির অর্থ কম দেখানো হয়েছে এবং প্রায় ৮.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে বলে স্পেনের আদালতে অভিযোগ করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে নেইমার জুনিয়র, তার মা এবং বাবা নেইমার সিনিয়রকে। এ ছাড়া তৎকালীন বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল ও মারিও বার্তামেউকে অভিযুক্ত করে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রসিকিউশন অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার ও তার বাবার দুই বছরের কারাদণ্ড চেয়েছেন। জরিমানা চেয়েছে ১০ মিলিয়ন ইউরো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...