| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সেই রহস্যময় ফাইনালে হারের কারন জানালেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ০৯:৫২:৫০
সেই রহস্যময় ফাইনালে হারের কারন জানালেন রোনালদো

তবে এবার সেই বিষয়ে মুখ খুললেন ‘দা ফেনোমেনন’ রোনালদো। প্যারিসের সেই ফাইনালে মাঠে তার বিবর্ণ উপস্থিতি নিয়েই বেশি সমালোচনা হয়েছিল। কারণটা যদিও কখনও খোলাসা হয়নি।

মলিন ব্রাজিলকে সেদিন একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ফ্রান্স। জিনেদিন জিদানের অতিমানবীয় পারফরম্যান্সে ৩-০ গোলে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের উৎসব করেছিল ফ্রান্স। জোড়া গোল করেছিলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন জিদান।

প্যারিসের উত্তরে স্তাদে দা ফ্রান্সে ব্রাজিলিয়ানদের পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন সেদিন গুঁড়িয়ে গিয়েছিল। চার বছর পরই অবশ্য জাপান-কোরিয়া আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল; ফাইনালে দুটিসহ আসরে ৮ গোল করে কাণ্ডারি ভূমিকা দারুণভাবে পালন করেছিলেন রোনালদো।

১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্যও ছিলেন ওই সময়ের ১৭ বছর বয়সী রোনালদো। দু-দুটি বিশ্বকাপ জয়, কজনের আছে এমন অর্জন! তারপরও ৯৮’র সেই হতাশা এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি তিনি।

মাদ্রিদে শুক্রবার নিজের ডকুমেন্টারি ফিল্ম ‘দা ফেনোমেনন’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বললেন সেই বিশ্বকাপের কথা, সেই অজানা রহস্যের কথা। যদিও খোলাসা করেননি এখনও।

“সেদিন কী হয়েছিল, এই গল্পটা আমি বলতে চাই আমার নিজের ভাষায়।”

“আমার অনুভূতিটা এমন, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গল্প এবং আমার মনে হয়েছে এটা নিজের মধ্যে চেপে রাখা দীর্ঘ সময় হয়ে গেছে। মানুষের সঙ্গে এটা ভাগাভাগি করে নেওয়ার দরকার।”

ইন্টার মিলানের হয়ে অভিষেক আসরে ৩৪ গোল করে বিশ্বকাপে পা রেখেছিলেন রোনালদো। ওই মঞ্চেও দলকে ফাইনালে তোলার পথে করেছিলেন ৪ গোল। কিন্তু শিরোপা লড়াইয়ের মঞ্চে পুরোটা সময় তিনি ছিলেন অচেনা, বড্ড সাদামাঠা। মাঠে তার বিচরণ দেখে মনে হচ্ছিল, সুস্থ নন তিনি।

পরে অনেকরকম কথা শোনা গেছে। গণমাধ্যমে এসেছে নানা খবর। শোনা যায়, ম্যাচের আগের দিন তার শারীরিক কোনো সমস্যা হয়েছিল, যা ড্রেসিং রুমের আবহ বদলে দিয়েছিল। ম্যাচের দল থেকেও নাকি তাকে প্রথমে সরিয়ে নেওয়া হয়েছিল, পরে আবার যোগ করা হয়েছিল।

আসলে কী হয়েছিল সেদিন? তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বললেন, হ্যাঁ, বলার সময় হয়েছে।

“এখনই সময় এবং মাদ্রিদে থাকা অবস্থায়, রোববারের ক্লাসিকোর আগে, ঘটনাটা জানানোর এটাই ঠিক সময়।”

পরে আবার রোনালদো বলেন, তার জীবন নিয়ে সিনেমা তৈরির অনুমতি দিয়েছেন তিনি। কারণ তার মনে হয়েছে, ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের কখনও না বলা রহস্য উন্মোচন করা দরকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...