| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে ডার ক্ল্যাসিকারে মুখোমুখি মিউনিখ-ডর্টমুন্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৮ ১৯:৩৪:৩৯
রাতে ডার ক্ল্যাসিকারে মুখোমুখি মিউনিখ-ডর্টমুন্ড

বরবারই জার্মান লিগে শীর্ষে থাকা এই সেরা দুই ক্লাবের কেউই এবার পয়েন্ট টেবিলের প্রথম বা দ্বিতীয় স্থানে নেই। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুই দলই রয়েছে টেবিলের তৃতীয় এবং পঞ্চম স্থানে।

মুখোমুখি বায়ার্ন ডর্টমুন্ড; কেউ কাউকে ছাড়তে দিতে রাজি নয়বুন্দেসলিগায় ম্যাচ বাকী আরো ত্রিশটি। জায়ান্ট এই দুই ক্লাবের পয়েন্ট ব্যবধান শূণ্য। ঘরের মাঠে তাই বাভারিয়ানদের রুখে দিতে মরিয়া বরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচে যেই দলই জয় পাবে থাকছে টেবিলের শীর্ষেও উঠার সুযোগ।

দুই দলই শক্তি-সামর্থ্যে সমানে সমান। বার্য়ানের যেমন আছে সাদিও মানে, টমাস মুলার, সার্জ নাব্রি, জামাল মুসিয়াল বিপরীতে ডর্টমুন্ডের আছে জুড বেলিংহাম, হুলিয়ান ব্রান্ডট, থ্রোগান হ্যাজার্ড। ইনজুরির কারণে জার্মান তারকা মার্কো রয়েস এবং নতুন সাইনিং সেবাসষ্টিয়ান হলারকে পাবে না ডর্টমুন্ড।

তবুও ছাড় দিতে রাজি না ডর্টমুন্ড। গত ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে সেভিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে তাদের নিজের মাঠেই। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফিরে বার্য়ানও রয়েছেন ফর্মের তুঙ্গে। ম্যাচ শেষে কার মুখে ফুটবে শেষ হাসি?

এছাড়াও, রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে আরো কিছু ম্যাচ। চেলসি আতিথ্য দেবে উলভসকে। দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি ইতিহাদে সাউদাম্পটনের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। একেই তো তারা চলতি মৌসুমে এখনো কোন ম্যাচই হারেনি, আবার আট ম্যাচে মাত্র সাত পয়েন্ট পাওয়া সাউদাম্পটন আছে টেবিলের ষোল নম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...