| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

লজ্জার এক রেকর্ডে নাম লেখালেন বুমরাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৬ ১৫:৩৩:৫৪
লজ্জার এক রেকর্ডে নাম লেখালেন বুমরাহ

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। বড় পুঁজি পাওয়ার পথে বুমরাহ’র ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দিয়েছেন ক্যাঙ্গারুরা। তাসমানের পাড়ের প্রতিনিধিদের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল টিম ডেভিড ও ক্যামেরুন গ্রিন।

দুজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। ভুবনেশ্বর কুমারের শিকার হওয়ার আগে ২১ বলে ৫২ রান করেন গ্রিন। ৭ চারের পাশাপাশি ৩ ছয় মারেন এই তরুণ ওপেনার। অন্যদিকে ২৭ বলে ২ চার এবং ৪ ছয়ের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন ডেভিড। ২৮ রানে অপরাজিত থাকেন ড্যানিয়েল শামস।

৪ ওভার হাত ঘুরিয়ে ৫০ রান খরচ করেছেন বুমরাহ। কোনো উইকেট পাননি এই তারকা বোলার। এর আগে কখনই টি-টোয়েন্টি ফরম্যাটের এই ইনিংসে ৫০ রান খরচ করেননি তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান খরচ করেছেন ২০১৬ সালে। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ৪৫ রান দিয়েছিলেন বুমরাহ। ম্যাচটি খরচের হিসেবে তিন নম্বরে আছে।

অস্টেলিয়ার বিপক্ষে বুমরাহ’র বাজে বোলিং আড়ালে পড়েছে বিরাট কোহলি, যাদব, হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং তাণ্ডবে। সর্বোচ্চ ৬৯ রান আসে ম্যাচসেরা যাদবের ব্যাট থেকে। ৩৬ বলে পাঁচটি করে চার এবং ছয় মারেন তিনি। ৪৮ বলে ৬৩ রান করেন কোহলি। ২৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন হার্দিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...