| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

আসিফের ছেলের বাগদান হয়েছে, বিয়ে আগামী মাসে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৬ ১৫:১৪:২৫
আসিফের ছেলের বাগদান হয়েছে, বিয়ে আগামী মাসে

আগামী বছরের অক্টোবরে বিয়ে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই। আসিফ ফেসবুকে লিখেছেন, মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপালগঞ্জের কাশিয়ানীতে। দুটি জেলার সঙ্গে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ । আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠ কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে।

কুমিল্লার মানুষ আসিফ গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলেন জানিয়ে বলেন, একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি সুখী একটি একান্নবর্তী পরিবারের সঙ্গে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।

নিজের ছেলে রণ ও পুত্রবধূ শেহরীন সম্পর্কের বিষয়ে আসিফ বলেন, জীবনসংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে।

আপাতত কাজ থেকে বিরতি নিচ্ছেন জানিয়ে ও প্রিয়া কোথায় খ্যাত এই কণ্ঠশিল্পী বলেন, হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম দশ দিনের জন্য, প্লিজ! ইন্ডাস্ট্রির কেউ পেমেন্ট দেওয়া ব্যতীত কাজের জন্য এই সময়ে আদেশ দেবেন না। সবার দোয়া চাই আমার সত্য সরল-সহজ ছেলে রণ আর আদরের বউমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারও মেয়ের বাবা হয়েছি, সার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...