| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন মাশরাফি, তবে আছে কিছু শর্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২১ ১৯:১০:৩৭
জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন মাশরাফি, তবে আছে কিছু শর্ত

এদেশের অনেক মানুষই মনে করেন বাংলাদেশ দলের বর্তমান খারাপ সময়ে মাশরাফি দলের সাথে যুক্ত হলে অবস্থার উন্নতি হতে পারে। এক আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয় বিসিবি যদি চায় তাহলে তিনি কোচ মেন্টর অথবা ম্যানেজার হিসেবে দলের সাথে যুক্ত হতে চান কি না? মাশরাফি জবাব দিয়েছেন তার মতো করেই।

বর্তমানে যেভাবে চলছে সেভাবে তিনি কোনো দায়িত্বে আসতে চান না। ধোনি বা সাকলাইন মোস্তাক করছেন বলে তিনিও করবেন এমনটা নয়। কারণ তিনি কাউকে অনুকরণ করতে চান না। তবে তাকে যদি তার মতো করে দায়িত্ব পালন করতে দেয়া হয় তাহলে তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নিতে চান সেটা যে ভূমিকাতেই হোক না কেনো। তাই বলে কি যা ইচ্ছে তাই করবেন। এর জবাবও দিয়েছেন তিনি।

তার মতে, কাজ করবেন ভালো মন্দ সব কিছুর জবাবদিহি অবশ্যই করবেন। তবে সেটা একজনের কাছে। সবার কাছে জবাবদিহি করার লোক তিনি নন। তার উত্তরে এটা সহজেই বুঝা যায় কাজের পরিবেশ এবং স্বাধীনতা পেলে বাংলাদেশ জাতীয় দলের সাথে যেকোনো পদে কাজ করতে তিনি রাজি আছেন। যদিও এই বিষয়ে বিসিবি এখনো কিছু বলেনি। তারপরেও মাশরাফি যদি রাজি থাকেন তাহলে তার মতো পারসোনালিটির একজন দলের সাথে যুক্ত করা বিসিবির উচিত নয় কি?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে বয়সভিত্তিক বিশ্বকাপের আকর্ষণীয় লড়াই। কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...