| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবাক কান্ড: ওপেনিং থেকে সরে মুশফিকের জায়গা নিজের করে নিলেন লিটন দাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১২:২৮:১৭
অবাক কান্ড: ওপেনিং থেকে সরে মুশফিকের জায়গা নিজের করে নিলেন লিটন দাস

মূলত অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অবসরের ফলে চার নম্বরে যে জায়গাটি খালি হয়েছে, সেখানে লিটনকে খেলাতে চাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এমন তথ্য। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নান্নু।

নিজের ৫৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ছয়বার তিন নম্বরের নিচে নেমেছেন লিটন। ঠিক চার নম্বর পজিশনে খেলেছেন মাত্র দুইটি ইনিংস। সেই দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ৮ ও ৯ রান। এখন তাকে সেই চার নম্বরেই স্থায়ী করার কথা ভাবছে বাংলাদেশ দল।

টিম ম্যানেজম্যান্ট এ বিষয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হয়নি জানিয়ে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে নান্নু বলেছেন, ‘আমরা ওকে (লিটন) চার নম্বরে নামানোর কথা ভাবছি। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুই ওপেনার এনামুল হক ও নাইম শেখকে বসিয়ে দুই মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানকে খেলিয়েছিল বাংলাদেশ। এখন লিটনকে ওপেনিং থেকে চার নম্বরে পাঠালে আবার মেকশিফট ওপেনারে যেতে হবে টাইগারদের।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে লিটনের সঙ্গে কথা বলা হবে জানিয়ে নান্নু বলেন, ‘দেখুন, আমরা লিটনকে ওপেনিংয়ের জন্য ভাবছি না এখন। তবে সে নিজে এ সিদ্ধান্তটি কীভাবে নেয়, কী ভাবছে সেটিও এখানে দেখতে হবে। আমরা সামনের অনুশীলনে ওর সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’

লিটনকে চারে পাঠিয়ে আফিফ হোসেন ধ্রুবকে পাঁচ নম্বরে নামানো হবে জানিয়ে নান্নু আরও বলেন, ‘লিটন যদি রাজি হয়, তাহলে তাকে চারে পাঠানো হবে এবং আফিফ আসবে পাঁচে। ছয় নম্বরের জন্য বেশ কয়েকজন ক্রিকেটার আছে। আসন্ন বিশ্বকাপে (অস্ট্রেলিয়ায়) আমাদের লম্বা ব্যাটিং লাইনআপ প্রয়োজন।

নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও এটি চান জানিয়ে নান্নু যোগ করেন, ‘শ্রীরামও এটি চায়। সে লিটনকে ব্যাট করতে দেখে বলেছে, চার ও পাঁচ নম্বরে লিটন-আফিফের মতো ব্যাটার প্রয়োজন। কারণ পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি হাঁকানো কঠিন। তখন তারা গ্যাপে খেলে রান বের করতে পারে। ওদের পাওয়ার হিটিংও বেশ ভালো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...