| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজ নিয়ে অদ্ভুদ এক তথ্য দিলেন নির্বাচক হাবিবুল বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ২১:২৪:২৬
ত্রিদেশীয় সিরিজ নিয়ে অদ্ভুদ এক তথ্য দিলেন নির্বাচক হাবিবুল বাশার

তার বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ। মিরপুর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, বিশ্বকাপের কাছাকাছি সময়ে সম্ভাব্য সেরা দলকে খেলানো হবে।

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’

লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না বাংলাদেশ। নতুন অধিনায়কের অধীনে এশিয়া কাপ খেললেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে শ্রীধরন শ্রীরামের শিষ্যরা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রয়েছে একরাশ ব্যর্থতা। তবে এবারের বিশ্বকাপে খুব বেশি প্রত্যাশা না নিয়ে খোলা মনে খেলাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাশার।

বাংলাদেশের এই নির্বাচক বলেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। বিশ্বকাপে এমন না যে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের অনেক কিছু করতে হবে। এরকমভাবে যেতে চাই না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। কারণ আমার মনে হয় যে, বিশ্বকাপ অনেক কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, সব দল অনেক প্রস্তুতি নিয়ে আসে।’

‘সবাই সেরাটা দেওয়ার জন্যই আসে। সেখানে ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। তার মানে চোমরা খোলা মন নিয়ে গিয়ে সেরা ক্রিকেটটা খেলতে পারি, বিশ্বকাপে ভালো করা সম্ভব। কিন্তু এই বিশ্বকাপে আমি কোনো প্রত্যাশার চাপ দিতে চাই না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...