| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের লক্ষ্যে আর্জেন্টিনা দলে একাধিক চমক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৫ ১৫:৩৯:০৮
বিশ্বকাপের লক্ষ্যে আর্জেন্টিনা দলে একাধিক চমক

লিওনেল স্কালোনির ঘোষিত দলে এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদাসহ রয়েছে আরও চমক। লিওনেল মেসির নেতৃত্বে আগামী ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস ও ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুইতি হবে যুক্তরাষ্ট্রের মিয়ামি ও নিউ জার্সিতে।

সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলে ভালো করার সুবাদে জায়গা পেয়েছেন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ মিডফিল্ডার এজেকুয়েল পালাসিওসের সঙ্গে তুমুল লড়াই হবে তার। ইনজুরির কারণে ক্লাব ফুটবলে খানিক নড়বড়ে অবস্থায় পড়ে গেছেন পালাসিওস।

এই প্রাথমিক দলে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হলো উদিনেসে নেহুয়েন পেরেজ, লেন্সের ফাকুন্দো মেদিনা, ফিওরেন্টিনার লুকাস মার্টিনেজ কুওয়ার্তা ও যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডের থিয়াগো আলমাদা। দলে জায়গা হয়নি মার্কোস সেনসি, হুয়ান ফয়েথ, লুকাস ওকাম্পোস ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার।

এছাড়া কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলে থাকা মিডফিল্ডার নিকোলাস ডমিঙ্গেজকেও বিবেচনায় রাখেননি স্কালোনি। রোমার হয়ে দারুণ খেলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। আগামী ২১ অক্টোবরের মধ্যে বিশ্বকাপের মূল দল ঘোষণা করতে হবে সব দলকে।

দুই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাংকো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুল্লি

ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, ফাকুন্দো মেদিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নেহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুওয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো ও মার্কোস আকুনা

মিডফিল্ডার: লেয়ান্দ্র পারেদেস, গুইদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, আলেজান্দ্রো গোমেজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোররেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গনজালেজ, হোয়াকিন কোররেয়া, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...