| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবাক কান্ড: অক্ষরের পৌষ মাস, জাদেজার সর্বনাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ১৩:০৬:২৭
অবাক কান্ড: অক্ষরের পৌষ মাস, জাদেজার সর্বনাশ

রবিবার আবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। যদিও এই ম্যাচে জাদেজা পাকিস্তানকে উড়িয়ে দিতে চায় না রোহিত শর্মার দল। অবশ্য শুধু এই খেলাই নয়, হাঁটুর ইনজুরির কারণে পুরো এশিয়া কাপেই খেলতে পারবেন না এই তারকা অলরাউন্ডার।

শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ান কাপের সুপার ফোরের ম্যাচ। তার আগে গত দুই আসরের চ্যাম্পিয়নরা বড় হিট খেলেছে। চোটের কারণে বাদ পড়া রবীন্দ্র জাদেজার জায়গায় স্ট্যান্ডবাইতে থাকা অক্ষর প্যাটেলকে বেছে নিয়েছে ভারত।

এবারই প্রথম হাঁটুর চোটে বাদ পড়েননি জাদেজা। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে একই কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি তিনি। এবার নতুন করে এ ইনজুরিতে পড়ার খবর জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে মাঠে ফিরতে কতদিন লাগবে তা জানানো হয়নি।

ভারতীয় দল অবশ্য আশা করবে যত দ্রুত মাঠে ফিরতে পারেন জাদেজা। কেননা আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। যেখানে জাদেজার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলে ভারতের শক্তি অনেকটাই কমে যাবে।

বিশ্বকাপের আগে অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সে দুই সিরিজে জাদেজাকে খেলানোর ঝুঁকি হয়তো নেবে না ভারত। তাদের পুরো চেষ্টাই থাকবে বিশ্বকাপের আগে জাদেজাকে পুরোপুরি ফিট পাওয়ার।

জাদেজার চোটে এশিয়া কাপ খেলার দুয়ার খুলেছে অক্ষরের সামনে। তিনি জাদেজার মতোই ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন এবং খুবই নিয়ন্ত্রিত বাঁহাতি স্পিনে অধিনায়কের আস্থার জায়গায় থাকতে পারেন। শুক্রবার রাতে ভারত থেকে দুবাই গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...