| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে যারা খেলবেন জানিয়ে দিলেন নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৭ ১২:৩৭:৩৫
আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে যারা খেলবেন জানিয়ে দিলেন নির্বাচক

এর আগে সোহানের ইনজুরির কারণে কপাল খুলে যায় নাঈম শেখের। কারণ প্রথম ঘোষিত দলে ছিলেন না এই ওপেনার। গত ক্যারিবিয়ান সফরে 'এ' দলের হয়ে সেঞ্চুরি করেন এবং এশিয়া কাপের দলে সুযোগ পান। গত দুই দিন ধরে নেট অনুশীলনে নাঈমকে ঝড় তুলতে দেখা গেছে এবং সে জন্যই নির্বাচক সুমনকে ওপেন করার কথা ভাবছেন নাঈম।

এ বিষয়ে সুমন বলেন, ‘(এনামুল) বিজয় অবশ্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ‍্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাইমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ‍্যই নাঈম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।’

দুবাই যাওয়ার আগে বাংলাদেশ দলের ওপেনিং ভাবনায় ছিল মুশফিক-সাকিবের নাম। তবে ধারণা করা হচ্ছে সে ভাবনা থেকে বের হয়ে এসেছে টিম টাইগার্স। গেল দুই দিনের অনুশীলনে নাইমের বড় বড় পাওয়ার শট নির্বাচকদের মন ভরিয়েছে। সে যদি সুযোগ পায় তাহলে ম্যাচেও এমন ব্যাটিং অব্যাহত রাখবে বলে আশাবাদী বাশার।

তার ভাষ্য, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ‍্যই সে সেভাবে (আক্রমণাত্মক) খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।’

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...