| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে শেষ হলো ব্রাজিল বনাম জাপানের খেলা, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১১:৩৫:৫৪
চমক দিয়ে শেষ হলো ব্রাজিল বনাম জাপানের খেলা, দেখেনিন ফলাফল

টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে, স্প্যানিশ অনূর্ধ্ব-২০ মহিলা দল একই ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়েছে। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে স্পেন ও জাপান। এই দুটি দল ২০১৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে ফাইনাল খেলেছিল। যখন জাপান ৩-১ জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের প্রথম তিন আসরেও সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল। কোনোবারই ফাইনালে ওঠা হয়নি তাদের। এবার সেমিতে ওঠার পথে অপরাজিতই ছিল লা সেলেসাওরা। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের থামিয়ে দিলো গত আসরের চ্যাম্পিয়ন জাপানের তরুণীরা।

কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩০ মিনিটে প্রথম গোল করে লিড নেয় জাপান। গোল করেন ইউজুকি ইয়ামামোতো। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটে সমতা টানেন ব্রাজিলের মিরিনা ক্রিশ্চিনা কাভালকান্তে। এরপর একের পর এক চেষ্টা করেও লিড নিতে পারেনি ব্রাজিল।

উল্টো ম্যাচ শেষ হওয়ার আগে ৮৪ মিনিটের সময় মাইকা হামানোর গোলে ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলে জাপান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো তারা। এর আগে ২০১৮ সালে হওয়া সবশেষ আসরে প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করেছিল জাপান।

বিশ্বকাপের অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়ও ২-১ গোলে। স্পেনের হয়ে গোল দুইটি করেছেন ইনমা গাবারো। ম্যাচের ২২ ও ২৫ মিনিটে গোল করে দলকে জেতান তিনি। ম্যাচের ৫৪ মিনিটে রসা ফন গুল এক গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি ডাচরা।

জাপানের মতো স্পেনও দ্বিতীয়বারের মতো উঠলো বিশ্বকাপের ফাইনালে। গত আসরে জাপানের কাছেই হেরেছিল তারা। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে ভোর সাড়ে ৪টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ব্রাজিল ও নেদারল্যান্ডস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...