| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যদ্বাণী: এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সালমান বাট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ১১:২৬:৫২
ভবিষ্যদ্বাণী: এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সালমান বাট

২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে ছয়টি দল নিয়ে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর অনুষ্ঠিত হবে। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সালমান বাট ভারতকে তাদের ফেভারিট হিসেবে দেখেন।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে ভারত এ মুহূর্তে ভালো খেলছে। ওদের হাতে ক্রিকেটারদের এক বিরাট সম্ভার রয়েছে। প্রত্যেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। সে কারণেই সবাই ওদেরকে ফেবারিট হিসেবে দেখছে।’

তবে নিজের দেশ পাকিস্তানকে চেপে রাখছেন না বাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর-রিজওয়ান। ফলে তাদের টাইটেল দাবি থেকে বাদ দেওয়া যাবে না।

বাট বলেন, ‘সবাই জানে নিজেদের দিনে পাকিস্তান কতটা ভয়ংকর। টি-টোয়েন্টি ক্রিকেট হলো এমন একটা ফরম্যাট যেখানে ভালো জুটি আপনার ম্যাচের ভাগ্যটাই বদলে দিতে পারে। সেই দিনের ওপর সবকিছু নির্ভর করছে।’

প্রতিযোগিতায় পিছিয়ে রাখা যাচ্ছে না, টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে এশিয়ার পরাশক্তি হয়ে ওঠা আফগানিস্তানকে। অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলে দুবার খেলেছে এশিয়া কাপের ফাইনাল। কিন্তু দু’বারই শেষদিকে গিয়ে শিরোপা খুইয়েছে পাকিস্তানের কাছে।

এ বিষয়ে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান আসরের অন্যতম ডার্ক হর্স। বাংলাদেশও মাঝেমধ্যে ভালো ক্রিকেট খেলে। তবে অন্যান্য দিনে খুব খারাপ খেলে।’

আগামী ২৮ আগস্ট আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। একদিন বিরতি দিয়ে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...