‘কিন্তু মূল পার্থক্য হলো পাকিস্তানে একজনও হার্দিক নেই’: আকিব
তবে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ মনে করেন, দুই দলের মিডল অর্ডার এবং অলরাউন্ডারই পার্থক্য গড়ে দেবে। বিষয়টি নিয়ে আলোচনার সময় তিনি হার্দিক পান্ডিয়াকে বাজির ঘোড়া হিসেবে বিবেচনা করছেন।
এ প্রসঙ্গে আকিব বলেন, 'দুই দলের পার্থক্য ব্যাটিংয়ে। ভারতের ব্যাটিং বেশি অভিজ্ঞ। যদি রোহিত শর্মা ক্লিক করে তাহলে সে একাই ম্যাচ জেতাতে পারবে। একইভাবে পাকিস্তানের ফখর জামান, যদি সে কন্ট্রোল নিয়ে খেলে তাহলে পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারবে। তবে মূল পার্থক্য দুই দলের মিডল অর্ডারে এবং তাদের অলরাউন্ডারে। পাকিস্তানের একজন হার্দিক পান্ডিয়ার মত অলরাউন্ডার নেই।’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতীয়দের ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাবর আজমের দল। সেই ম্যাচে শুধু ব্যাটার হিসেবে খেলেছিলেন হার্দিক।
মূলত বোলিং করার মতো পূর্ণ ফিটনেস ছিল না হার্দিকের। এবার পূর্ণ ফিট হার্দিকেই পাচ্ছে ভারত। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে ব্যাটে বলে পারফর্ম করে গুজরাট টাইটান্সকে জিতিয়েছেন তিনি।
সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলে এশিয়া কাপেও ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। তাই আকিব জাভেদের কথা কোনোভাবেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
