মাঠে কেউই নেই, সাকিব ছাড়া
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কবে থেকে শুরু হলো এশিয়ান কাপের প্রস্তুতি? টাইগারদের প্রস্তুতি শুরু হতে পারে আজ থেকেই। কিন্তু তা হচ্ছে না। কারণ এখন দেশে জাতীয় দলের কোনো কোচিং স্টাফ নেই। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জেমি সিডন্সসহ সব বিদেশি কোচ নিজ নিজ দেশে ফিরে গেছেন।
তারা এখন ছুটিতে আছেন। বিসিবির উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্র জানিয়েছে, কোচরা ছুটি কাটিয়ে বাংলাদেশে আসবেন আগামী শুক্রবার (১৯ আগস্ট)। কাজেই এর আগে আর কোনোরকম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশনের সম্ভাবনা নেই। তবে জাতীয় দলের অনুশীলন না থাকলেও একাই আজ মাঠে গিয়েছিলেন অধিনায়ক সাকিব।
রোববার সকালে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জান্নু জানিয়েছেন, ‘১৯ তারিখের আগে অফিসিয়াল প্র্যাকটিস সেশনের কোনো সম্ভাবনা নেই। তবে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন হতেই পারে। কেউ যদি নিজের মত করে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং ও স্কিল ট্রেনিং করতে চায় করবে। তাতে কোন অসুবিধা নেই।’
প্রধান নির্বাচক আরও যোগ করেন, ‘ছেলেরা খেলার ভেতরেই আছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই চলছে টানা অনুশীলন ও খেলা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে মাত্র ৪ দিন বিরতির পর জাতীয় দল গিয়েছে জিম্বাবুয়ে। দেশে ফিরে আবার এশিয়া কাপের মতো বড় আসর। স্বাভাবিকভাবেই তাদের বিশ্রামও প্রয়োজন।’
তবে জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে ছিলেন না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজেও ওয়ানডে সিরিজ না খেলেই ছুটি নিয়েছিলেন তিনি। ফলে প্রায় এক মাসের বেশি সময় ধরে খেলার বাইরে রয়েছেন সাকিব। তাই দলীয় অনুশীলন না থাকলেও আজ মাঠে গিয়েছিলেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সকাল ১০টার আশপাশে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে প্রথম জিম সেশন ও পরে রানিং সেশন করেছেন সাকিব। দলের বাকিরা খেলার মধ্যে থাকলেও, তিনি ছুটিতে থাকার কারণে এশিয়া কাপ শুরুর আগেই নিজেকে সেরা অবস্থায় নিয়ে যেতেই মূলত সাকিবের এই তোড়জোড়।
এদিকে জানা গেছে, আগামী ২২-২৩ আগস্ট আরব আমিরাত যাবে টিম বাংলাদেশ। নতুন টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে অংশ নিবে এবারের আসরে। আগামী ৩০ আগস্ট শারাজায় আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে সাকিবের দল। এরপর ১ সেপ্টেম্বর দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ মে ২০২৬
- আজকের সোনার বাজারদর: ২৪ মে ২০২৬
- বিশ্বকাপে কোচদের দাপটে শীর্ষে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে ফ্রান্স
- সোমবার থেকে টানা ঈদের ছুটি শুরু, যারা পাবেন না ছুটি
- দুপুরের আগেই ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
- নতুন পে-স্কেল: কার কত বাড়ছে বেতন, কোন গ্রেডে কত সুবিধা
- দেশের বাজারে আজ একভরি সোনার
- আজকের সোনার বাজারদর: ২৫ মে ২০২৬
- হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, যা জানা গেল
- পাকিস্তানে ভয়াবহ ট্রেন বিস্ফোরণ, নিহত অন্তত ২৪, আহত বহু
- চোটের ধাক্কায় বিশ্বকাপ পরিকল্পনায় বদল আনছে আর্জেন্টিনা
- কোরবানির চামড়া নিয়ে বড় সুখবর
- সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ বাংলাদেশির
- বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি, লিটারে মিলবে ১৪ টাকা কমে
- যেসব যাত্রীর জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়!
