টান টান উত্তেজনায় শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
কিন্তু শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে পাত্তা দেয়নি ক্যারিবিয়ানরা। প্রথমে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১৫ রান। জবাবে, ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১২৫ রানে নেমে গিয়েছিল এবং সফরকারী নিউজিল্যান্ড ৯০ রানে জিতেছিল, যা তাদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে।
হয়তো জয়ের ব্যবধান বেশি ছিল স্বাগতিকদের। মাত্র ৮৭ রানে ৯ উইকেট হারায় তারা। সেখান থেকে দশম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৩৮ রান যোগ করেন হেইডেন ওয়ালশ ও ওবেদ ম্যাককয়। যা এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের দশম সর্বোচ্চ জুটি।
ওয়ালশ ৮ বলে ১০ ও ম্যাকয় ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। রভম্যান পাওয়েল ২১ ও রোমারিও শেফার্ড করেন ১৮ রান। ২১৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লে'র ছয় ওভারে মাত্র ১৯ রানে চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, দশ ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান ছয় ব্যাটার।
এমন শুরুর পর ওয়েস্ট ইন্ডিজের বড় পরাজয়ই ছিল অবধারিত। যা হয়েছে মূলত দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে। দুজনই সমান ১৫ রান খরচায় নিয়েছেন তিনটি করে উইকেট। তবে ব্রেসওয়েল পেয়েছেন একটি মেইডেন ওভার, যা ছিল না স্যান্টনারের।
জ্যামাইকার স্যাবিনা পার্কে ম্যাচের প্রথম ইনিংসে ঝড় তোলেন নিউজিল্যান্ডের প্রায় সব ব্যাটার। বিশেষ করে চতুর্থ উইকেটে মাত্র ৫.২ ওভারে ৮৩ রান যোগ করেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিচেল। ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে চারটি চার ও ছয়টি মারে ৪১ বলে ৭৬ রান করেন ফিলিপস।
ইনিংসের শেষ ওভারে আউট হন মিচেল। তার ব্যাট থেকে আসে দুইটি চার ও চারটি ছয়ের মারে ২০ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস। এছাড়া মার্টিন গাপটিল ১১ বলে ২০ ও ডেভন কনওয়ে খেলেন ৩৪ বলে ৪২ রানের ইনিংস। যা দলকে এনে দেয় ২১৫ রানের নিরাপদ সংগ্রহ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- সালমান শাহ মামলা: ডিপজল-ডলি জহুরকে নিয়ে নীলার দাবি
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
