| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

আমিরাত লিগে দল পেলেন মঈন আলী, দেখেনিন বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ১৯:৪৮:১৬
আমিরাত লিগে দল পেলেন মঈন আলী, দেখেনিন বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থান

শুরু থেকেই এই সিরিজে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের খেলার কথা ছিল। তবে টুর্নামেন্টের প্রথম পর্বে কোনো দলে যোগ দেননি এই আউজি ক্রিকেটার। এদিকে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, তামিম ইকবালের কোনো খেলোয়াড়কে টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ভারত বা পাকিস্তানে যেতে দিতে পারেনি আয়োজক কমিটি।

টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের আনার চেষ্টা করছে আয়োজক কমিটি। এদিকে ভারতীয় বোর্ডের কড়া নিয়মের কারণে দেশের ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিন্তু ভারতীয় বোর্ড তাদের ক্রিকেটারদের বিদেশি টুর্নামেন্টে খেলার অনুমতি দিলে রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও দেখা যেতে পারে।

বিশেষ করে এই টুর্নামেন্টে ভারতীয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রি, কলকাতা নাইট রাইডার্সের মালিকের পাশাপাশি ভারতীয় ল্যান্সার ক্যাপিটাল, আদানি স্পোর্টসলাইন কিংবা জিএমআরের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকায় ভারতীয় ক্রিকেটার পাওয়ার আশা করছে টুর্নামেন্ট আয়োজক কমিটি।

এদিকে টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানের আন্তর্জাতিক সিরিজ থাকায় দেশটির ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে এই চারটি দেশের ক্রিকেটারদের না ভেড়ালেও বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির অন্যান্য বড় নামকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্ট কমিটি।

এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এভিন লুইস থেকে শুরু করে ইংল্যান্ডের মঈন আলী, ডেভিড মালান, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটাররা রয়েছে। বর্তমান টি-টোয়েন্টির হটকেক লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙাকেও ডিরেক্ট সাইনিং করিয়েছে টুর্নামেন্ট কমিটি।

এখন পর্যন্ত মোট ৩৩ জন ক্রিকেটারকে সরাসরি সাইন করেছে আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের আয়োজক কমিটি। এরমধ্যে ২১ জন ক্রিকেটারকে মারকিউ প্লেয়ার লিস্টে রেখেছে তারা।

২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যেখানে ছয় দল মোট ৩৪ ম্যাচ খেলবে। এই টুর্নামেন্টে প্রতিটি দল নিজেদের ১৮জনের স্কোয়াডে ২জন সহযোগী দেশের ক্রিকেটার এবং ৪জন আমিরাতের ক্রিকেটার রাখতেই হবে।

মার্কিউ লিস্টে থাকা ক্রিকেটারের তালিকা: মঈন আলী, আন্দ্রে রাসেল, ডেভিড মালান, ওয়ানিন্দু হাসারাঙা, সুনীল নারিন, এভিন লুইস, কলিন মুনরো, ফ্যাবিয়ান অ্যালেন, স্যাম বিলিংস, টম কারেন, অ্যালেক্স হেলস, দুস্মন্তা চামিরা, শিমরন হেটমায়ার, আকিল হোসেন, ক্রিস জর্দান, টম ব্যান্টন, সন্দীপ লামিচানে, ক্রিস লিন, রোভম্যান পাওয়েল, ভানুকা রাজাপকসা, মুজিব উর রহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...