| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দারুন সুখবর: আমিরাত লিগে খেলবেন অস্ট্রেলিয়ার ১৫ ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ১৪:০৮:৫৪
দারুন সুখবর: আমিরাত লিগে খেলবেন অস্ট্রেলিয়ার ১৫ ক্রিকেটার

এই সিরিজে সংযুক্ত আরব আমিরাতে বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলা হবে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চায় তাদের দেশের ক্রিকেটাররা কোনো বিদেশি লিগে না খেলার চেয়ে বিবিএলে খেলুক। তবে আর্থিক দিক বিবেচনায় ইউএই লিগের দিকে ঝুঁকছেন ক্রিকেটাররা।

দ্য এইজ জানিয়েছে, যে ১৫ জন ক্রিকেটারের কাছে আমিরাত লিগের প্রস্তাব গেছে, তাদের সঙ্গে আলোচনায় বসতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। সম্ভব হলে প্রস্তাব পাওয়া ক্রিকেটারদের আমিরাত লিগ থেকে যে অর্থ পাওয়ার কথা, সেটার কাছাকাছি অঙ্কের অর্থ প্রস্তাব করবে সিএ।

অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন ‘প্লেয়ার্স ইউনিয়ন’ এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে জানা গেছে। গ্রিনবার্গ মনে করেন, অস্ট্রেলীয় ক্রিকেটাররা যথেষ্ট পরিণত, তারা নিজেদের ভালো-মন্দের ব্যাপারটা ভালো করেই জানেন। আর সেভাবেই সিদ্ধান্ত নেবেন।

গ্রিনবার্গ দ্য এইজকে বলেন, ‘আমি মনে করি ক্রিকেটারদের খেলার প্রতি আসলেই দরদ আছে। যদি না থাকে এবং যে প্রস্তাব সামনে আসে, সেটিই গ্রহণ করে, তাহলে তো তারা ভাড়াটে খেলোয়াড় হয়ে যাবেন। যদি না হয়, তাহলে তারা নিজেদের দায়িত্ববোধ থেকে সমস্যাটার সমাধানে সহায়তা করবেন।’

এদিকে কয়েক দিন আগেই ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে চান তিনি। এ কারণে বিগ ব্যাশ থেকে ছুটিও চেয়েছেন এই ওপেনার। এখন দেখার অপেক্ষা, প্রস্তাব পাওয়া বাকি ক্রিকেটাররা কোন পথে হাঁটেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...