| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মিডেল অর্ডারের শূন্যতা পূরণ করতে এক ঝড়ো ব্যাটারকে খুঁজে পেলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৮:০৭:৫২
মিডেল অর্ডারের শূন্যতা পূরণ করতে এক ঝড়ো ব্যাটারকে খুঁজে পেলো বিসিবি

সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অন্তর্ভুক্তিতে হয়তো টপ অর্ডার কিছুটা শক্তপোক্ত হবে। তবে অন্যান্য ডিপার্টমেন্ট ঠিকই দুর্বল রয়ে যাবে। আপাতত মিডিল অর্ডারে ভরসা করার মতো ক্রিকেটার শুধুই আফিফ ।নিঃসন্দেহে মিডিল অর্ডারে আরও একজন যোগ্য ব্যাটসম্যানের অভাব রয়েছে। সেই অভাব পূরণ করতে পারেন মাহমুদুল হাসান জয়।

টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন জয়। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় বেশ সফলও হয়েছেন এই ক্রিকেটার। ক্রীজে লম্বা সময়ে পড়ে থাকতে পারেন বলে আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা খ্যাতি ও অর্জন করেছেন। তবে জয় কিন্তু শুধুই টেস্ট মানসিকতার ক্রিকেটার নয়। অনূর্ধ্ব ১৯ এর সময় থেকেই ওয়ানডেতে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করতেন।

নিজের সহজাত খেলাকে এক প্রকার পরিবর্তন করে টেস্টের জন্য মানিয়ে নিতে হয়েছে জয়কে। জয়কে চাইলে অনায়াসেই টি-টোয়েন্টি খেলাতে পারেন নির্বাচকেরা। বিপিএলে বেশ ভালো পারফর্মও করেছিলেন এই ক্রিকেটার। বেশ দ্রুতগতির ব্যাক টু ব্যাক দুটি চল্লিশঊর্ধ্ব ইনিংশও খেলেন বিপিএলে।

অর্থাৎ মিডল অর্ডারে যে আদর্শ ব্যাটিংটা প্রয়োজন তা করতে বেশ সক্ষম জয়। অনূর্ধ্ব ১৯ দলেও মিডল অর্ডারেই খেলতেন এই ক্রিকেটার। জয়কে যদি এখনই না খেলাতে চান নির্বাচকেরা, তাও তাকে হয়তো দলের সাথে রাখতে হতে পারে। বিশ্বকাপের আগে কেউ চটে পড়লে তখন জয়কে খেলানো ছাড়া হয়তো আর কোনো উপায় থাকবেনা।

এছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বের প্রতিটি দেশই প্রত্যেক পজিশনের জন্য অতিরিক্ত একজন ক্রিকেটার রাখার চেষ্টা করে। এভাবে চিন্তা করলে জয়কে এখন থেকেই রাডারে রাখা উচিত নির্বাচকদের। তাছাড়া প্রয়োজন পড়লে মিডল অর্ডারের পাশাপাশি ওপেনিংয়ের গুরুদায়িত্বটাও সামলাতে পারবেন জয়। ক্রিকেটার সংকটের এই সময়ে জয় হতে পারে নির্বাচকদের স্বস্তির একটি জায়গা। তবে সবই নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে জয়ের পারফরমেন্সের উপর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...