| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন টাইগাররা, বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিস নিয়ে শঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৩ ১৮:৩৩:০০
এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন টাইগাররা, বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিস নিয়ে শঙ্কা

তবে এবার ভিন্ন এক চ্যালেঞ্জেরী মুখোমুখি হতে হবে টাইগারদের। বাংলাদেশ,ভারত,পাকিস্তান,শ্রীলঙ্কা,আফগানিস্তান এবং কোয়ালিফায়ার ১ এর দলকে নিয়ে দুটি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রথম গ্রুপে বাংলাদেশ,শ্রীলংকা এবং আফগানিস্তান রয়েছে। দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং কোয়ালিফায়ার একের দল।

প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সুপার ফোরে। সুপার ফোরে প্রতিটি দল একজন আরেকজনের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখান থেকে শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। নিঃসন্দেহে ভারত,পাকিস্তানের তুলনায় বেশ কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলংকা এবং আফগানিস্তান দুটি দলই শক্তিমত্তায় টাইগারদের চেয়ে বেশ এগিয়ে।

সুপারফোরে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে একটি ম্যাচ জিততেই হবে টাইগারদের। টি-টোয়েন্টিতে বর্তমানে যে নাজেহাল অবস্থায় রয়েছে টিম বাংলাদেশ, তাতে বাংলাদেশ দল গ্রুপ পর্ব পেরোতে না পারলেও অবাক হওয়ার কিছু নেই। তবে ম্যাচ প্র্যাকটিসের জন্য হলেও শীর্ষ চারে খেলতেই হবে টাইগারদের। নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর সুখ স্মৃতি রয়েছে টাইগারদের। আর সাম্প্রতিক পারফরম্যান্স এবং টি-টোয়েন্টির বিচারে আফগানরা এগিয়ে থাকলেও।

বড় আসরে আফগানদের বিপক্ষে অধিকাংশ ম্যাচে টাইগাররাই শেষ হাসিটা হেসেছে। বড় আসরে ভালো করার ক্ষেত্রে ঐতিহ্যের একটি ব্যাপারও রয়েছে। নিশ্চিতভাবেই ঐতিহ্যগত দিক থেকে আফগানদের চেয়ে বেশি এগিয়ে টাইগাররা। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উত্তীর্ণ হওয়াটাই হবে টাইগারদের একমাত্র লক্ষ্য। তার ওপর যদি ফাইনাল খেলার সুযোগও চলে আসে, সেটা হবে সোনায় সোহাগা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...