| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নাটকের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০২ ১১:৩৯:৪২
নাটকের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে বিসিবি

আর এখন টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। এক কোচের কথায় নাচতে থাকে বোর্ড। আর দলের সিনিয়র ক্রিকেটারদের অসম্মান করা হচ্ছে। এখন তা নতুন করে শুরু হয়েছে মুশফিক ও রিয়াদের সঙ্গে।

চলতি সফরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়ক এই মোসাদ্দেক হোসেন সৈকত। একটু আশ্চর্য, না? তবে সেই ম্যাচে মাহমুদ উল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি দলে ফেরা তার চেয়ে হাজার গুণ বিস্ময়কর। এমন সার্কাস চলছে বাংলাদেশের ক্রিকেটে। এটি কেন ঘটছে?

আচ্ছা আমাদের বোর্ড রিয়াদকে ডেকে যদি বলতো, "আমরা নতুন করে পরিকল্পনা সাজিয়েছি, সে পরিকল্পনায় নতুন ক্যাপ্টেন নিতে চাই।" রিয়াদ যদি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতো, "আমি আর ক্যাপ্টেন থাকতে চাই না"। বোর্ড যদি বলতো, " আমরা রিয়াদের সিদ্ধান্তকে সম্মান জানাই।"

একজন ১৫ বছর ক্রিকেট খেলা খেলোয়াড়কে কি এতটুকু সম্মানের পরিবেশ তৈরি করে দেয়া সম্ভব নয়??

★ রিয়াদকে বিশ্রাম দিলেন (তার মানে বিশ্রাম শেষে সে আবার অধিনায়ক হবার কথা)★ সোহানকে অধিনায়ক দিলো (যার দলে থাকা নড়বড়ে ছিলো।)★ মোসাদ্দেককে অধিনায়ক দিলো (তার দলে থাকা পুরাই অনিশ্চিত)★ ২ ম্যাচ শেষে মাহমুদউল্লাহ দলে ফিরলেন( বিশ্রাম শেষে দলে নিয়মিত অধিনায়কও টিমে আছে, অথচ সে অধিনায়ক নন!)

এগুলো সুন্দর ভাবে করা কি যায়না? নাটকের শীর্ষ পর্যায়ে বিসিবি!

প্রত্যেকটা সিনিয়র খেলায়াড়কে একই পন্থায় অপমান করছে বোর্ড। এটা পাপনের গোয়ার্তমি ছাড়া আর কিছু নয়। সে শুধু তার ইগোকে জিতাচ্ছে! হেরে যাচ্ছে বাংলার ক্রিকেট!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...