| ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

টান টান উত্তেজনায় শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০২ ০৯:২৫:০১
টান টান উত্তেজনায় শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

সোমবার রাতে 'লাগেজ সমস্যার' কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৪ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিকোলাস পুরানের দল।

সেন্ট পিটার্সবার্গের ওয়ার্নার পার্কে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পুরান। কিটস। ম্যাককয় প্রথম বলেই রোহিত শর্মাকে (০) পথ দেখান এবং আরেক ওপেনার সূর্যকুমার যাদব (৬ উইকেটে ১১ রান) এই বাঁ-হাতি পেসারকে অভিভূত হতে দেননি। ভারত 17 রানে 2 উইকেট হারিয়েছে।

মাঝে রিশাভ পান্ট ১২ বলে ২৪ রানের ছোটখাটো ঝড় তুলেছিলেন। কিন্তু দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের রান চাকা আটকে দেন ক্যারিবীয় বোলাররা। হার্দিক পান্ডিয়া (৩১ বলে ৩১) আর রবীন্দ্র জাদেজা (৩০ বলে ২৭) রান পেলেও হাত খুলে খেলতে পারেননি।

১৯তম ওভারে ৩ উইকেট শিকার করেন ম্যাককয়। আউট করেন দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন আর ভুবনেশ্বর কুমারকে। ইনিংসের ২ বল বাকি থাকতে ভারত অলআউট হয় ১৩৮ রানে।

ম্যাককয় ৪ ওভারে একটি মেইডেনসহ ১৭ রান দিয়ে নেন ৬ উইকেট। এটিই এখন টি-টোয়েন্টিতে ক্যারিবীয় কোনো বোলারের সেরা ফিগার। এর আগে এই রেকর্ডটি ছিল কেমো পলের। ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন পল।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে তেমন কষ্ট হওয়ার কথা ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার ব্রেন্ডন কিং দারুণ এক ইনিংস খেলে ক্যারিবীয়দের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন। কিন্তু দলীয় ১০৭ রানের মাথায় ৫২ বলে ৬৮ করে কিং আভেশ খানের বলে বোল্ড হলে লড়াইয়ে ফেরে ভারত।

এরপরই স্বাগতিকদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। রান আটকে রেখে চাপ বাড়ান আস্তে আস্তে। শেষ ১৪ বলে দরকার পড়ে ২৬ রান। এমন সময়ে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে চাপ কমান ডেভন থমাস।

শেষ ২ ওভারে ক্যারিবীয়দের জয়ের জন্য দরকার পড়ে ১৬ রান। ইনিংসের ১০ বল বাকি থাকতে অর্শদীপ সিং রভম্যান পাওয়েলকে (৫) বোল্ড করে দিলে ফের চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য লাগে ১০।

আভেশ খানের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। কিন্তু ডানহাতি এই পেসার প্রথম বলেই দেন 'নো'। ভারতের সব সম্ভাবনা শেষ ওই এক ডেলিভারিতেই। ফ্রি হিটে ছক্কা হাঁকান ডেভন থমাস। পরের বলে বাউন্ডারি মেরে নিশ্চিত করে ফেলেন জয়। ১৯ বলে ১ চার আর ২ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন থমাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম বেলজিয়াম: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম বেলজিয়াম: জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দারুণ এক লড়াইয়ের পর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ...

চলছে, স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ; লাইভ দেখুন এখানে

চলছে, স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ; লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে চলছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ...