| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্যর্থ মুনিম-বিজয়, ফাইনাল পরীক্ষাতেও পাস করতে পারলেন না তারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৬:৩৭:১৬
ব্যর্থ মুনিম-বিজয়, ফাইনাল পরীক্ষাতেও পাস করতে পারলেন না তারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের কারণে জাতীয় দলে সুযোগ পান ওপেনার মুনিম শাহরিয়ার। অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে প্রায় সাড়ে সাত বছর পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। কিন্তু জাতীয় দল থেকে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন দুজনই।

চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পান মুনিম শাহরিয়ার। আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচে তিনি ১৮ বলে ১৭ রান করেন। এটাই তার ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ। এখন পর্যন্ত তিনি ৫ ওভারে মাত্র ৩৪ রান করেছেন।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে সুযোগ পেলেও জিম্বাবুয়ে বিপক্ষে পরপর দুই ম্যাচে সুযোগ পেয়ে সেটিকে সদ্ব্যবহার করতে পারেন নি মুনিম শাহরিয়ার। অন্যদিকে প্রায় সাড়ে সাত বছর পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

নতুন করে আবারো জাতীয় দলের সুযোগ পেয়ে একটি টেস্ট সহ ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এনামুল হক বিজয়। কিন্তু ৭ ইনিংসের কোন ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। ৭ ইনিংসে তার রান যথাক্রমে টেস্ট ম্যাচে (৪, ২৩,) টি-টোয়েন্টিতে ( ১৬,৩, ১০, ২৬, ১৬)।

উইন্ডিজে উইকেট কিছুটা মন্থর থাকায় এবং বাকিরাও তেমন ভালো না করায় তাঁর ইনিংসগুলো চোখে পড়েনি। কিন্তু জিম্বাবুয়েতে প্রথম ম্যাচে তাঁর ব্যাটিং ছিল ভীষণ দৃষ্টিকটু। দুইশ’ রান তাড়া করতে নেমে ২৭ বলে ২৬ রান করেন তিনি।

জিম্বাবুয়ের দুর্বল বোলিংয়ের বিপক্ষে তাঁরা যেভাবে ব্যাট চালিয়েছেন, তাতে স্কোয়াডে বাড়তি আরেকজন ব্যাটার থাকলে দু’জনকেই ছুড়ে ফেলা হতো। সেটা না করা হলেও এ সিরিজের পারফরম্যান্সে তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর বড় একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...