কঠিন পরিস্থিতিতে ম্যাচ জিতে যা বললেন ধাওয়ান
১৯৯৮ সালে এই পিচে ওয়েস্ট ইন্ডিজকে ২৭২ রানের সর্বোচ্চ টার্গেট দিয়েছিল। কিন্তু এই দিনে নিকোলাস পুরানের দল ধারে কাছেও আসতে পারেনি। ক্যারিবীয়দের ইনিংস থেমে যায় ৬ উইকেটে ৩০৫ রানে। শিখর ধাওয়ানের ব্রিগেড ৩ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
এই সিরিজে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাদের মতো তারকারা। অধিনায়কত্ব করতে হচ্ছে ধাওয়ানকে। ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন প্রথম ম্যাচে। ৯৯ বলে তাঁর ৯৭ রানের ইনিংসে ভর করে বড় রান গড়ে ভারত। তবে গুড়াকেশ মোতির বলে শতরানের খুব কাছে গিয়েও আউট হয়ে যান।
ওয়ানডেতে এ নিয়ে সপ্তমবারের মতো নব্বইয়ের ঘরে আউট হলেন ধাওয়ান। ২০২০ সালের ডিসেম্বরের পর ভারতের হয়ে ওয়ানডে খেলতে নামা শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৬৪। দুর্দান্ত কিছু শট খেলেছেন। শ্রেয়াস আইয়ার করেন ৫৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট আলজারি জোসেফ ও মোতির।
তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। মোহাম্মদ সিরাজ ঠান্ডা মাথায় বল করে ক্যারিবিয়ানদের আরও চাপে ফেলে দেন। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। চার মারলে ম্যাচ সুপার ওভারে, ছক্কা মারলে জয়। কিন্তু রোমারিও শেফার্ড শেষ বলে নিতে পেরেছেন মাত্র ১ রান।
এ দিন ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান। ম্যাচের পর তিনি বলেন, “শতরানের কাছাকাছি এসেও সেটা না করতে পেরে খারাপ লাগছে। তবে ম্যাচটা জিততে পেরে খুব খুশি। শেষ পর্যন্ত এতটা লড়াই হবে সেটা ভাবিনি। সেই সময় একটু চাপের পড়ে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত জিততে পেরে দারুণ লাগছে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
