| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৪:৩৯:৩৩
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মনে হচ্ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন হতে পারে। তার মধ্যে একটি হলো মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নিয়োগ করা।

সে সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কয়েকটি পরীক্ষা পরিচালনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেই দায়িত্ব দিয়ে এগোতে থাকে বিসিবি।

কিন্তু সর্বশেষ ওয়েস্টইন্ডিজ সফরে তার অধিনায়কত্ব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ২০১৮ সাল থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সর্বোচ্চ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্য অধিনায়কের তুলনায় পারফরম্যান্স বিবেচনায়ও এগিয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ৪৩ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ। যার মধ্যে জয়লাভ করেছে মাত্র ১৬ টি ম্যাচে এবং পরাজিত হয়েছে ২৬ ম্যাচে। শতকরা বিবেচনায় তিনি বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি অধিনায়ক।

সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশে জয়লাভ করেছে মাত্র তিনটি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে পাপুয়া নিউগিনি, ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে। তবে বর্তমান সময়ের ব্যাট হাতে ভালো করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ গত বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ।

এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৩১ রান। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটাই গুঞ্জন চলছে। আর সেটি যদি হয় তাহলে আগামী জিম্বাবুয়ে সিরিজই দেখা যেতে পারে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা দৈনিক সমকালকে বলেছেন, “মাহমুদউল্লাহ গত পাঁচ বছরে এমন কী করেছে যে, টি২০ দলে রাখতে হবে। নিজেরা তো পারফর্ম করছেই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে”।

“নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সব সময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদউল্লাহকে বাদ দিতে এত ভয় কিসে? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে। তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে।”

জানা গেছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন করে আবারো পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একজন পরিচালক দৈনিক সমকালকে আরো জানান, সাকিব আল হাসানকে অধিনায়ক আর নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করা হচ্ছে টি২০ দলে।

সাকিবকে বলা হবে জিম্বাবুয়েতেই দলের নেতৃত্ব বুঝে নিতে। তিনি রাজি না হলে সহ-অধিনায়ক সোহান নেতৃত্ব দেবেন তিন ম্যাচের সিরিজে। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজি হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ক্রিকেট পরিচালনা বিভাগ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...