| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রহস্যের উন্মোচন: কোহলিকে দল থেকে বাদ দিচ্ছে না বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ২২:৩০:৪২
নতুন রহস্যের উন্মোচন: কোহলিকে দল থেকে বাদ দিচ্ছে না বিসিসিআই

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনার বলেন, "আসল সমস্যা হল বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রিকেটার। সচিন তেন্ডুলকরের পর বিরাট নিজের যোগ্যতায় এই স্তরে নিজেকে নিয়ে যেতে পেরেছে। ব্যাটে রান না থাকলেও, আর্থিক দিক থেকে বিরাট কিন্তু বিসিসিআই-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই মাঠে বিরাটের খেলা দেখতে চায়। ওর প্রচুর সমর্থক। অনুরাগীদের চোখের মণি কোহলি। আমরা সবাই ওকে ভালবাসি। ইংল্যান্ডেও ওর ভক্তের সংখ্যা কম নয়। তাই বিসিসিআইকে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।"

এরপর তিনি আরও যোগ করেন, "বিরাট খেললে স্টেডিয়ামে স্পনসরদের ছড়াছড়ি। শুধু বিসিসিআই নয়, বিরাটের উপস্থিতিতে আয় হয়েছে অন্য দেশের বোর্ডেরও। এমনকি আইসিসি-ও বিরাটকে দেখিয়ে রোজগার করে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট খেললে স্পনসরের অভাব হবে না। কিন্তু দলের জয়ের চেয়েও কি আয় বেশি গুরুত্বপূর্ণ? এই ইস্যু নিয়ে ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে।"

চলতি বছর চারটি টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৮১ রান করেছেন বিরাট। স্ট্রাইক রেট ১২৮। গড় ২০.২৫। টানা ব্যর্থ হলেও ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে তাঁকে বাদ দিতে এখনই রাজি নয় বিসিসিআই। বরং তিনি বিশ্রাম চাইলে বিশ্রামও পেয়ে যাচ্ছেন। আবার তাঁকে তিন নম্বরে খেলানোর জন্য ফর্মে থাকা ব্যাটার দীপক হুডাকেও বসিয়ে দেওয়া হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা। এই প্রসঙ্গেই এ বার ভারতীয় বোর্ডকে কটাক্ষ করলেন প্রাক্তন স্পিনার পানেসার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...