একাধিক পরিবর্তন নিয়ে উইন্ডিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য মঙ্গলবার রাতে ১৩ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকে অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে আগেই। কাইরন পোলার্ড অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
গত ফেব্রুয়ারিতে ভারত সফরের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন; ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, শেলডন কটরেল ও শেই হোপ। সেই দলে থাকা ডমিনিক ড্রেকস এবার আছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
দলে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়, অলরাউন্ডার কিমো পল ও কিপার-ব্যাটসম্যান ডেভন টমাস। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলা রভম্যান পাওয়েলকে করা হয়েছে সহ-অধিনায়ক।
একই দিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও ১৩ সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। এখন পর্যন্ত তিনি খেলেছেন একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি।
ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সাদা বলে সিরিজ খেলেছিল পাকিস্তান সফরে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হেরেছিল ৩-০ ব্যবধানে। ওই সিরিজে রানের জন্য সংগ্রাম করলেও দলে টিকে গেছেন ব্রান্ডন কিং। বাদ পড়েছেন এনক্রুমা বনার, শার্মন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ তে। সাদা বলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ২ ও ৩ জুলাই প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকার উইন্ডসর পার্কে। ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাঠটিতে এই সিরিজ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
৭ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি গায়ানার জাতীয় স্টেডিয়ামে। একই মাঠে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডমিনিক ড্রেকস (রিজার্ভ খেলোয়াড়)।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড (রিজার্ভ খেলোয়াড়)। তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার রাতে ১৩ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকে অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে আগেই। কাইরন পোলার্ড অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
গত ফেব্রুয়ারিতে ভারত সফরের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন; ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, শেলডন কটরেল ও শেই হোপ। সেই দলে থাকা ডমিনিক ড্রেকস এবার আছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
দলে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়, অলরাউন্ডার কিমো পল ও কিপার-ব্যাটসম্যান ডেভন টমাস। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলা রভম্যান পাওয়েলকে করা হয়েছে সহ-অধিনায়ক।
একই দিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও ১৩ সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। এখন পর্যন্ত তিনি খেলেছেন একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি।
ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সাদা বলে সিরিজ খেলেছিল পাকিস্তান সফরে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হেরেছিল ৩-০ ব্যবধানে। ওই সিরিজে রানের জন্য সংগ্রাম করলেও দলে টিকে গেছেন ব্রান্ডন কিং। বাদ পড়েছেন এনক্রুমা বনার, শার্মন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ তে। সাদা বলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ২ ও ৩ জুলাই প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকার উইন্ডসর পার্কে। ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাঠটিতে এই সিরিজ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
৭ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি গায়ানার জাতীয় স্টেডিয়ামে। একই মাঠে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডমিনিক ড্রেকস (রিজার্ভ খেলোয়াড়)।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড (রিজার্ভ খেলোয়াড়)।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G