| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হানিমুন থেকে ফিরে সামির কাছে নয়, শাহরুখের কাছে ছুটলেন নয়নতারা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১৩:০৪:২৮
হানিমুন থেকে ফিরে সামির কাছে নয়, শাহরুখের কাছে ছুটলেন নয়নতারা

বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, স্বামী বিগনেশ শিবনের সঙ্গে মধুচন্দ্রিমা সেরে সোজা শাহরুখ খানের সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন নয়নতারা। এই পর্যায়ের শিডিউল চলবে মধ্য-জুলাই পর্যন্ত। বিয়ের জন্য সাময়িক বিরতি নিয়েছিলেন এ চিত্রনায়িকা এবং এখন প্রতিশ্রুত কাজ সম্পন্ন করতে শুটিংয়ে ফিরেছেন।

আরেক চমক, ‘পাঠান’ সিনেমার পর কিং খানের নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন দীপিকা পাড়ুকোন। অ্যাকশনধর্মী ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে এই নায়িকাকে। তবে ‘জওয়ান’ সিনেমায় নায়িকা নয়, দীপিকা না কি হাজির হচ্ছেন অতিথি চরিত্রে। সম্প্রতি এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা।

অ্যাকশনধর্মী ‘জওয়ান’ পরিচালনা করছেন অ্যাটলি কুমার। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে শাহরুখ খান অ্যাটলির ভূয়সি প্রশংসা করেছেন। বলেছেন, থ্রিলিং হতে যাচ্ছে ‘জওয়ান’। অ্যাটলির সঙ্গে যে তাঁর ভালো রসায়ন রয়েছে, সে কথাও সরাসরি বলেন কিং খান।

এ সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা-সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।

অ্যাকশনধর্মী ‘জওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। সিনেমাটি প্রযোজনা করছেন গৌরী খান। এটি প্রথম শাহরুখের প্যান-ইন্ডিয়া সিনেমা, যেটি পাঁচ ভাষায় মুক্তি পাবে। আগামী বছর শাহরুখের তিন সিনেমা মুক্তি পাবে—ডানকি, পাঠান ও জওয়ান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...