| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট মাঠ থেকে সিনেমা পড়ায় মহেন্দ্র সিং ধোনি, আসছে নতুন সিনেমা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ২২:৫৪:২০
ক্রিকেট মাঠ থেকে সিনেমা পড়ায় মহেন্দ্র সিং ধোনি, আসছে নতুন সিনেমা

ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে আপনি নিশ্চয়ই ক্রিকেট মাঠে ব্যাট দিয়ে ঝড় তুলতে দেখেছেন। কিমবা আপনি উইকেটের পিছনে তার ক্ষিপ্রতা দেখেছেন। ধোনি যখনই ব্যাট হাতে মাঠে নামেন,আজও পিছন থেকে ধোনি-ধোনির আওয়াজ শোনা যায়। প্রত্যেক ক্রিকেটপ্রেমী মনে করেন ধোনি থাকলে তিনি সবকিছু সামলে নেবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি, এখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন, তবে শোনা যাচ্ছে এবার নাকি চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন মাহি।

হ্যাঁ,ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিন্তু তিনি এখনও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ধোনি একবার বলেছিলেন যে তার প্রতিটি ক্ষেত্রে কাজ করার এবং নতুন কিছু শেখার তাগিদ রয়েছে। এখন এই ক্রিকেটার চলচ্চিত্র জগতে এন্ট্রি নিতে চলেছেন। বিশেষ বিষয় হল ধোনিকে দক্ষিণের বিখ্যাত সুপারস্টারের সঙ্গে কাজ করতে দেখা যাবে। সূত্রের খবর, এখন তিনি প্রযোজক হওয়ার পথে হাঁটতে প্রস্তুত এবং তিনি দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতির সঙ্গে ছবিতে কাজ করবেন। শুধু তাই নয়,ধোনি নিজেই এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। এমএস ধোনি এবং দক্ষিণ সুপারস্টার বিজয় ভালো বন্ধু এবং শোনা যাচ্ছে যে ক্রিকেটার নিজেই অভিনেতার সঙ্গে ফোনে ছবিটি নিয়ে কথা বলেছেন।

এমএস ধোনির ফ্যান ফলোয়িং খুব শক্তিশালী,তিনি যদি একটি ছবি করেন তবে অবশ্যই সেটি হিট হবে। ধোনিকে দক্ষিণে'থালা'নামেও ডাকা হয়। থালা মানে সবার নেতা। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসাবে ব্যাট হাতে কিমবা উইকেটের পিছন থেকে সবকিছু সামলেছেন। এবার তিনি প্রযোজক হিসাবে কাজ করবেন। এর আগেধোনিকে নিয়ে একটি বায়োপিক ফিল্ম তৈরি করা হয়েছে,যেখানে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত তার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...