| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙল নতুন সিনেমা ‘বিক্রম’

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১২:৩৪:১৭
‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙল নতুন সিনেমা ‘বিক্রম’

বিশেষ করে চলতি বছর আরও দক্ষিণি ছবি ‘আরআরআর’ ও ‘কেজিএফ ২’ দুর্দান্ত ব্যবসা করায় ‘বিক্রম’ নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা ছিল। ৩ জুন মুক্তির পর সেই প্রত্যাশা কড়ায়-গন্ডায় মিটিয়ে দিয়েছে ছবিটি। সেটা এতটাই যে ‘বিক্রম’ ভেঙে দিয়েছে ‘বাহুবলী ২’-এর রেকর্ডও!

এস এস রাজামৌলির সুপারহিট ছবিটিকে টপকে ‘বিক্রম’ই এখন তামিলনাড়ুর বক্স অফিসে সবচেয়ে ব্যবসাসফল ছবি। মুক্তির পর মাত্র ১৬ দিনেই দেড় শ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। ১৪২ কোটি ২০ লাখ আয় নিয়ে আগের রেকর্ডটি ছিল ‘বাহুবলী ২’-এর। তালিকার তিন ও চারে রয়েছে আরেক তারকা বিজয়ের দুই ছবি ‘মাস্টার’ ও ‘বিগিল’।

এখানেই ‘বিক্রম’-এর জয়যাত্রা শেষ নয়। তামিলনাড়ু তো বটেই, সারা বিশ্বেই ভালো ব্যবসা করছে ছবিটি। এর মধ্যে বিশ্বব্যাপী ৩৫০ কোটি আয়ের মাইলফলকও স্পর্শ করেছে ‘বিক্রম’। সেটাও মুক্তির ১৭তম দিনে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, ৫০০ কোটির মাইলফলক ছোঁয়া ছবিটির জন্য সময়ের ব্যাপার মাত্র।

সিনেমার এমন ব্যবসায় দারুণ খুশি কমল হাসান। ছবিটি ৩০০ কোটি মাইলফলক স্পর্শ করার পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকরে তিনি বলেছিলেন, এই ছবির আয় দিয়ে তিনি নিজের সব দেনা চোকাবেন। ‘আমার সব দেনা শোধ করব। পরিবার ও বন্ধুদের জন্য যতটা পারি করব। এরপর যদি সব অর্থ শেষ হয়ে যায় তখন বলব, আর কিছু দেওয়ার নেই। আরেকজনের অর্থ নিয়ে মানুষকে সাহায্য করার ভান করতে চাই না। আমার বড় কোনো উপাধির প্রয়োজন নেই। কেবল ভালো একজন মানুষ হতে চাই’, বললেন কমল।

‘বিক্রম’ ১৯৮৬ সালে মুক্তি পাওয়া অভিনেতার একই নামের সিনেমা থেকে অনুপ্রাণিত। ২০২১ সালের জুলাইতে শুরু হয়ে ছবিটির শুটিং শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। কারাইকুদি, চেন্নাই, পদুচেরি, কোয়াম্বাটুরসহ তামিলনাড়ুর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...