| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারত দলে চরম দুঃসংবাদঃ অশ্বিনকে হারাতে হল দল থেকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১০:২৭:২৬
ভারত দলে চরম দুঃসংবাদঃ অশ্বিনকে হারাতে হল দল থেকে

এক সুত্রে জানা যায় এই অলরাউন্ডারকে দলের সঙ্গেই যাওয়ার কথা ছিল। সব কিছু তেমনই ঠিক থাক ছিল। কিন্তু বিমানবন্দরে রুটিন পরীক্ষার সময় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ফলে তার আর যাওয়া হল না।

এখন প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টাইনে রয়েছেন অশ্বিন। সবকিছু স্বাভাবিক হলে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন তিনি। আগামী ১ জুলাই থেকে এজবাস্টনে হতে যাওয়া টেস্টে অশ্বিনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের জনমাদ্ধমকে বলেছেন, ‘দলের সঙ্গে যুক্তরাজ্যে যায়নি অশ্বিন। কারণ বিমানে ওঠার আগে সে করোনা পজিটিভ শনাক্ত হয়। আশা করছি টেস্টের আগেই সুস্থ হয়ে যাবে সে। তবে প্রস্তুতি ম্যাচটি হয়তো খেলতে পারবে না।’

অশ্বিনকে ছাড়া বাকি ভারতীয় দল এরই মধ্যে প্রস্তুতি ম্যাচের ভেন্যু লিস্টারশায়ারে পৌঁছে গেছে। সেখানে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ পরশ হামব্রের অধীনে অনুশীলন শুরু করে দিয়েছে তারা।

এদিকে ভিভিএস লক্ষ্মণের অধীনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ডাবলিনে সেই ম্যাচ দুইটি হবে ২৬ ও ২৮ জুন।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে হবে গত বছরের পাঁচ ম্যাচ সিরিজের বাকি থাকা ম্যাচটি। এর সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...