| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল বাংলাদেশ-উইন্ডিজ টেস্টের তৃতীয় দিন, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ১১:১৯:২৯
শেষ হল বাংলাদেশ-উইন্ডিজ টেস্টের তৃতীয় দিন, দেখে নিন ফলাফল

স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। চারটি চারে ৪২ বলে ২৮ রানে ব‍্যাট করছেন ওপেনার ক‍্যাম্পবেল। দুই চারে ৩৬ বলে ব্ল‍্যাকউডের রান ১৭।

চতুর্থ ইনিংসে ৪০ রানের জুটি গড়েছেন এই দুই ব‍্যাটসম‍্যান। অনেক চেষ্টা করেও শনিবার শেষ বেলায় তাদের বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ।

জয়ের জন‍্য এখনও ৩৫ চাই ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের চাই ৭ উইকেট।

পুঁজি স্রেফ ৮৪ রান। তবুও দারুণ লড়াই করছে বাংলাদেশ। এর পুরোটাই খালেদের হাত ধরে। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই ক্রেইগ ব্র‍্যাথওয়েটকে বিদায় করেন এই পেসার। লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন ক‍্যারিবিয়ান অধিনায়ক।

চার বল পরে কট বিহাইন্ড হয়ে যান রেমন রিফার। খালেদের অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। তবে বাড়তি লাফানো বল তার গ্লাভসে ছোবল দিয়ে যায় কিপারের কাছে।

ওভারে জোড়া উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই এনক্রুমা বনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। চমৎকার এক ডেলিভারিতে বনারের স্টাম্প এলোমেলো করে দেন খালেদ।

৯ রানে ৩ উইকেট নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সফরকারীদের সব চেষ্টা ব‍্যর্থ করে দিয়ে প্রতিরোধ গড়েন ক‍্যাম্পবেল ও ব্ল‍্যাকউড। কিছু আলগা বল পেয়ে মারেন বাউন্ডারিও। তাদের ব‍্যাট জয় স্বাগতিকদের দৃষ্টি সীমাতেই।

অ‍্যান্টিগা টেস্টে এক পর্যায়ে ইনিংস ব‍্যবধানে জয়েরই আশা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স‍্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে চার উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ৪৭ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে সাকিব ও সোহান রেকর্ড গড়া ১২৩ রানের সপ্তম উইকেট জুটি দলকে এনে দেয় লিড। দ্বিতীয় নতুন বল এই দুই ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে লক্ষ‍্যটা একশর নিচেই রাখেন কেমার রোচ। তবে সেই রানও অনেক কঠিন করে তুলেছিলেন খালেদ। তবে দিন শেষে জয়ের দুয়ারেই দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৬৫

বাংলাদেশ ২য় ইনিংস: ২৪৫

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৮৪) ১৫ ওভারে ৪৯/৩ (ব্র‍্যাথওয়েট ১, ক‍্যাম্পবেল ২৮*, রিফার ২, বনার ০, ব্ল‍্যাকউড ১৭*; মুস্তাফিজ ৪-১-৭-০, খালেদ ৫-০-১৪-৩, মিরাজ ২-১-১০-০, ইবাদত ২-০-১৪-০, সাকিব ২-০-৩-০) অ‍্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। চারটি চারে ৪২ বলে ২৮ রানে ব‍্যাট করছেন ওপেনার ক‍্যাম্পবেল। দুই চারে ৩৬ বলে ব্ল‍্যাকউডের রান ১৭।

চতুর্থ ইনিংসে ৪০ রানের জুটি গড়েছেন এই দুই ব‍্যাটসম‍্যান। অনেক চেষ্টা করেও শনিবার শেষ বেলায় তাদের বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ।

জয়ের জন‍্য এখনও ৩৫ চাই ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের চাই ৭ উইকেট।

পুঁজি স্রেফ ৮৪ রান। তবুও দারুণ লড়াই করছে বাংলাদেশ। এর পুরোটাই খালেদের হাত ধরে। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই ক্রেইগ ব্র‍্যাথওয়েটকে বিদায় করেন এই পেসার। লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন ক‍্যারিবিয়ান অধিনায়ক।

চার বল পরে কট বিহাইন্ড হয়ে যান রেমন রিফার। খালেদের অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। তবে বাড়তি লাফানো বল তার গ্লাভসে ছোবল দিয়ে যায় কিপারের কাছে।

ওভারে জোড়া উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই এনক্রুমা বনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। চমৎকার এক ডেলিভারিতে বনারের স্টাম্প এলোমেলো করে দেন খালেদ।

৯ রানে ৩ উইকেট নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সফরকারীদের সব চেষ্টা ব‍্যর্থ করে দিয়ে প্রতিরোধ গড়েন ক‍্যাম্পবেল ও ব্ল‍্যাকউড। কিছু আলগা বল পেয়ে মারেন বাউন্ডারিও। তাদের ব‍্যাট জয় স্বাগতিকদের দৃষ্টি সীমাতেই।

অ‍্যান্টিগা টেস্টে এক পর্যায়ে ইনিংস ব‍্যবধানে জয়েরই আশা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স‍্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে চার উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ৪৭ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে সাকিব ও সোহান রেকর্ড গড়া ১২৩ রানের সপ্তম উইকেট জুটি দলকে এনে দেয় লিড। দ্বিতীয় নতুন বল এই দুই ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে লক্ষ‍্যটা একশর নিচেই রাখেন কেমার রোচ। তবে সেই রানও অনেক কঠিন করে তুলেছিলেন খালেদ। তবে দিন শেষে জয়ের দুয়ারেই দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৬৫

বাংলাদেশ ২য় ইনিংস: ২৪৫

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৮৪) ১৫ ওভারে ৪৯/৩ (ব্র‍্যাথওয়েট ১, ক‍্যাম্পবেল ২৮*, রিফার ২, বনার ০, ব্ল‍্যাকউড ১৭*; মুস্তাফিজ ৪-১-৭-০, খালেদ ৫-০-১৪-৩, মিরাজ ২-১-১০-০, ইবাদত ২-০-১৪-০, সাকিব ২-০-৩-০) ট্যাগ :

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খালেদ বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু হল, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের চ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...