| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তামিম দেশের এক নম্বর ওপেনার, তাকে ওপেনার থেকে সরানোর প্রশ্নই আসে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ২২:৫৮:১২
তামিম দেশের এক নম্বর ওপেনার, তাকে ওপেনার থেকে সরানোর প্রশ্নই আসে না

তবে দ্বিতীয় বিষয়টি মূলত একজন সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে জেমি সিডন্স বলেছিলেন ‘তামিম চার নম্বরে খেললে ভালো হবে। তবে এখন যেহেতু ওপেনার সংকট, তাই তামিমকে মিডল অর্ডারে খেলানোর সুযোগ নেই।, তবে এটিকে তেমন ভালোভাবে নেননি তামিম ইকবাল।

এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন তামিমের কাছে না শুনে এমন মন্তব্য মোটেও করা উচিত হয়নি জেমি সিডন্সের। আজ খালেদ মাহমুদ সুজন বলেছেন

“জেমি সিডন্সের মত অভিজ্ঞ কোচের এমন উত্তর দেয়া বা ব্যাখ্যা দিতে গিয়ে অমন মন্তব্য করা মোটেও ঠিক হয়নি। তামিম নিজে কি মিডল অর্ডারে খেলতে ইচ্ছুক কি না সেটা না জেনে, তার সঙ্গে কথা না বলে মিডিয়ায় অমন মন্তব্য করা একদমই ঠিক হয়নি।”

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিংয়ের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। তিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান। তাই হুট করেই তাকে চাঁদে নামিয়ে আনার কোনো চিন্তা-ভাবনা টিম ম্যানেজমেন্টের নেই বলে জানিয়েছেন সুজন।

“তামিম ওপেনার হিসেবে ১৫ বছর জাতীয় দলে খেলে ফেলেছে। ঐ পজিশনে তার চেয়ে সফল আর কেউ নেই। তাকে হুট করে চারে নামিয়ে আনার চিন্তা কেন? সেটা করার আগে তামিমের সঙ্গে তো আলাপ করতে হবে। আমার জানা মতে সে সব কিছুই হয়নি।”

“এটি একান্তই সিডন্সের মন্তব্য। এর সঙ্গে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে ভাবারও কিছু নেই। তামিম দেশের এক নম্বর ওপেনার। তাকে সেখান থেকে সরানোর প্রশ্নই আসে না। টিম ম্যানেজমেন্টের চিন্তায় ওসব নেই।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...