দুঃখ পেয়েছেন তামিম ইকবল
কদিন আগে অবশ্য একটি অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাওয়া হলে তামিম জানিয়েছিলেন, তাঁকে বলার সুযোগ দেওয়া হয় না। হয় সংবাদমাধ্যম বলে দেয়, না হয় অন্য কেউ।
তামিমের এমন মন্তব্যের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকদের বিপরীত মন্তব্য করতে দেখা যায়। এতে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভ্রান্ত হচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরাও।
বিভ্রান্তি দূর করতে তাই সামাজিক যোগাযোগমাধ্যমের শরণ নিয়েছেন তামিম। একটু আগে নিজের স্বীকৃত ফেসবুক পেজে সবকিছু খোলাসা করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। লিখেছেন, ‘আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে একটি কথার সূত্র ধরে অনেকে বিভ্রান্ত হচ্ছেন বা মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দেখতে পাচ্ছি। দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড যোগাযোগ করেনি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি—এ রকম কোনো কথা আমি একবারও বলিনি।’
দেশসেরা ওপেনার আরও লিখেছেন, ‘আমি বোর্ডের সঙ্গে আলোচনা করেই টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতি নিয়েছি। এর পরও বিষয়টি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। এটা নিয়ে কোনো প্রশ্ন আমি কখনোই তুলিনি।’
অনুষ্ঠানে যা বলেছিলেন, তা আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটার, ‘টি-টোয়েন্টি নিয়ে আমার যে পরিকল্পনা, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা (সাংবাদিকেরা) বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। তো এভাবেই চলতে থাকুক। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এত দিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা ডিজার্ভ করি যে আমি কী চিন্তা করি-না করি, এটা আমার মুখ থেকে শোনা।’
মানুষ অধৈর্য হয়ে পড়ায়ও দুঃখ পেয়েছেন তামিম, ‘সময় হলে সিদ্ধান্ত নিশ্চয়ই জানাব। ছয়য় মাস হতে এখনো দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটা দুঃখজনক।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
