| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্রতিশোধ নেওয়া হলো না ক্রোয়েশিয়ার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১০:৫১:১৯
বিশ্বকাপের প্রতিশোধ নেওয়া হলো না ক্রোয়েশিয়ার

গত সোমবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে শেষ দিকে আশা জাগালেও জয় নিয়ে বের হতে পারেনি ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত থেকেছে রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্টের মধ্যকার লড়াই।

এ নিয়ে বিশ্বকাপের পর তিন ম্যাচ ও সবমিলিয়ে নয় ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে অপরাজিত রইলো ফ্রান্স। এ নয় ম্যাচের ছয়টিতে জিতেছে ফ্রান্স, ড্র হয়েছে বাকি তিনটি। গত নেশন্স লিগের দুই ম্যাচেই ক্রোয়েশিয়াকে হারিয়েছিল ফ্রান্স।

সবশেষ ড্রয়ের পর এ লিগের গ্রুপ ওয়ানে দুই ম্যাচ শেষে তিন নম্বরে অবস্থান করছে ফ্রান্স, চারে ক্রোয়েশিয়া। কারণ দুই দলই হেরেছিল নিজেদের প্রথম ম্যাচ। শীর্ষে থাকা ডেনমার্কের সংগ্রহ পূর্ণ ছয় পয়েন্ট। অস্ট্রিয়া দুই ম্যাচের একটি জিতে রয়েছে দুই নম্বরে।

ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের পরিপূর্ণ বিশ্রাম দিতে ডেনমার্কের কাছে ২-১ গোলে হারা ম্যাচের একাদশে দশটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল ফ্রান্স। ক্রোয়েশিয়াও অস্ট্রিয়ার কাছে ৩-০ গোলে হারা ম্যাচের একাদশে আনে ছয়টি পরিবর্তন।

নতুন রুপের দুই দলের লড়াইয়ে প্রথমার্ধে মেলেনি গোলের দেখা। দুই দলই সারা ম্যাচ জুড়ে লড়েছে প্রায় সমানে সমান। বল দখলের লড়াইয়ে ফ্রান্সের পক্ষে ছিল ৫২ শতাংশ, ক্রোয়েশিয়া ৪৮ শতাংশ। এমনকি দুই দলই গোলের জন্য জাল বরাবর শট নিয়েছে সমান ৫টি।

প্রথম সাফল্য পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সই। ম্যাচের ৫২ মিনিটের সময় গোল করেন আদ্রিয়েন র‍্যাবিয়ট। উইসাম বেন ইয়েদেরের দুর্দান্ত থ্রু পাস ধরে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এ তারকা মিডফিল্ডার।

পিছিয়ে পড়া ক্রোয়াটরা বেশ কিছু সুযোগ তৈরি করে গোলের। কিন্তু মেলেনি সফলতা। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে আসে গোল। ম্যাচের ৮০ মিনিটের দিকে ডি-বক্সে ফাউলের শিকার হন আন্দ্রে ক্রামারিচ। ভিএআর দেখে দেওয়া হয় পেনাল্টি। ক্রামারিচ নিজেই গোল করে দলকে এক পয়েন্ট এন দেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...