| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অনুশীলনের সময় ব্রাজিলের দুই ফুটবলারের হাতাহাতি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১২:০২:১১
অনুশীলনের সময় ব্রাজিলের দুই ফুটবলারের হাতাহাতি

এই দুটি স্থির ছবি দেখে অনেকেই বিচার করে ফেলেছেন, এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। হাতাহাতি হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে। বাংলাদেশের অনেক মিডিয়ায়ই এ নিয়ে লিখে দিয়েছে, ভিনিসিয়ুস এবং রিচার্লিসনের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে গেছে। এর জের ধরে ব্রাজিল ফুটবল দলে অভ্যন্তরে দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে এসেছে- এমন অনেক কিছু।

ছবিটা দেখলে আসলেই মনে হবে, তারা মারামারিতে জড়িয়ে পড়েছেন। খুবই সিরিয়াস মুখভঙ্গি দেখা গেছে রিচার্লিসন আর ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে।

কিন্তু শুধু ছবি দেখলেই তো সব কিছু বিচার-বিবেচনা করা যায় না। বর্তমান সময়ে শুধু ছবি নয়, প্রায় সব ঘটনারই ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও দেখেই ঘটনার প্রকৃত অবস্থা বিচার-বিশ্লেষণ করা সম্ভব।

মূলতঃ তাদের মধ্যে হাতাহাতি কিংবা মারামারির কোনো ঘটনাই ঘটেনি। জাপানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনেই মজা করছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। অনেকটা অভিনয় করেই নিজেদের মধ্যে মারামারি করার মত এই ঘটনা ঘটিয়েছেন তিনি। কিন্তু পুরো ঘটনাটাই ছিল হাস্যরসাত্মক।

ভিডিওতে দেখা যাচ্ছে, রিচার্লিসনের সঙ্গে প্রথমে জার্সি টানাটানি করেছেন দানি আলভেজ। এরপর সেখানে যোগ দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর সেখানে যোগ দেন নেইমার এবং লুকাস পাকুয়েতা। শেষে হাসতেও দেখা গেছে ভিনিসিয়ুসকে।

ব্রাজিল ফুটবল নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি পরিস্কার করে দেয়া হয়। সেখানে বলা হয়, ‘বিষয়টি পরিস্কার করার জন্য বলছি, ভিনিসিয়ুস জুনিয়র এবং রিচার্লিসনের মধ্যে আসলে কোনো মারামারি হয়নি। অনেক মানুষই চিন্তা-ভাবনা না করে ছবিটাকে সিরিয়াসলি গ্রহণ করে নেবে। অনেকেই চিন্তা করবে না, আসলে এখানে কিছুই ঘটেনি।’

দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারানোর পর আজ রাতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...