| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ দুই সন্তানের জন্ম দিলেও যে কারণে পিকেকে বিয়ে করেননি শাকিরা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১৯:৩৮:৩৬
ব্রেকিং নিউজঃ দুই সন্তানের জন্ম দিলেও যে কারণে পিকেকে বিয়ে করেননি শাকিরা

‘প্লানেট উইয়ার্ড’ পডকাস্টে শাকিরা জানিয়েছিলেন, বিয়ের নাম শুনলে তার ভয় লাগে। তিনি পিকের স্ত্রী হয়ে জীবন কাটাতে চান না। বরং এই ফুটবলারের প্রেমিকা হয়ে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

শাকিরার ভাষ্য, ‘বিয়ে আমার কাছে অনেকটাই নিষিদ্ধ সেই ফলের মতো। আমি চাই সে (পিকে) আমার প্রতি মনোযোগী থাকুক। এটা বুঝুক, তার ব্যবহারের ওপরই সম্পর্কটা কেমন হবে সেটা নির্ভর করবে।’

অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে আর্জেন্টাইন সাময়িকী ‘ভিভা’য় স্পেনের সাবেক ডিফেন্ডার পিকে জানিয়েছিলেন, শাকিরা এবং তিনি প্রথাগত জুটির মতো নন। এমন নয় যে, তাদের মধ্যে কাজ ভাগাভাগি করে নেওয়ার লিখিত চুক্তি আছে। তারা দুজনেই খুব দায়িত্ববান বাবা–মা।

সম্প্রতি পিকে-শাকিরার সংসার ভাঙনের গুঞ্জন চাউর হয়েছে। আর এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে পরকীয়ার সম্পর্ক। তবে কী সত্যিই এক যুগের সংসার ভাঙছে তাদের?

এল পিরিওডিকো এক প্রতিবেদনে জানায়, মুনতানের ব্যাচেলর হাউজে আপাতত একাই থাকছেন পিকে। গত এক সপ্তাহে বাড়িতে তাকে একাই যাতায়াত করতে দেখেছে প্রতিবেশীরা।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি পিকে লাগামহীন জীবনযাপন করছেন। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে বাইরে পার্টিতে মেতে থাকেন। এছাড়াও অন্য এক নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন শাকিরা। এসব কারণেই দুজন আলাদা থাকছেন।

এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে হাজির হতেন পিকে-শাকিরা। সম্প্রতি তাদের সেই উপস্থিতি চোখে পড়ছে না। সবশেষ তাদের একসঙ্গে দেখা গেছে গত মার্চে। এটিকে কেন্দ্র করেও কথিত বিচ্ছেদের গুঞ্জন ডালপালা মেলছে। তবে পিকে বা শাকিরার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার সঙ্গে পরিচয় হয় পিকের। প্রথম দর্শনেই একে অপরের প্রতি মুগ্ধ হন। পরে তা প্রেমে পরিণত হয়। বয়সে স্পেন তারকার চেয়ে ১০ বছরের বড় পপ সম্রাজ্ঞী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...